AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Army Camp Attack: সেনা ছাউনিতে হামলা জঙ্গি গোষ্ঠীর, উত্তপ্ত পাকিস্তানের পাখতুনখোয়া!

Terrorist Attack in Pakistan : আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন এই এলাকায় বেশ কয়েকদিন ধরেই জঙ্গি কার্যকলাপ বেড়ে গিয়েছে। পাকিস্তানের অভিযোগ, জঙ্গিরা পড়শি দেশ আফগানিস্তানে থেকেই হামলা চালাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই কাবুলের তালিবান সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।

Pakistan Army Camp Attack: সেনা ছাউনিতে হামলা জঙ্গি গোষ্ঠীর, উত্তপ্ত পাকিস্তানের পাখতুনখোয়া!
18 Police personnel Dead in Suicide Attack; Pakistan Blames Afghan-Based Militants for Surge in Violence.Image Credit: AI
| Edited By: | Updated on: May 15, 2026 | 3:51 PM
Share

পেশোয়ার : আবার বিদ্রোহ ও বিক্ষোভের আশঙ্কা পাকিস্তানে (Pakistan)। পাকিস্তানের খাইবার পাখতুনওয়া (Khaibar Pakhtunwa) প্রদেশে জঙ্গিদের ভয়াবহ হামলায় অন্তত ১৮ জন পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন। বিদ্রোহ বিধ্বস্ত এই এলাকায় সিকিউরিটি শিবির ও পুলিশের পোস্ট লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি (TTP) গ্রুপ বাজৌর জেলায় তিন আলাদা জায়গায় এই হামলা চালিয়েছে। এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে লৈ মামুদ এলাকার একটি সেনা ছাউনিতে। সেখানে এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর পর ২০ জনেরও বেশি সশস্ত্র জঙ্গি ওই সেনা ছাউনিতে ঢুকে পড়ে। এরপর শুরু হয় এক রক্তক্ষয়ী লড়াই। ভোররাত অবধি চলা এই লড়াইয়ে মোট ১৪ জন জওয়ান নিহত হয়েছেন। শোনা গিয়েছে, ৯ জন জঙ্গিও মারা গিয়েছে।

শুধু পুলিশের শিবির নয়, সাধারণ বাজারেও হামলা চালাচ্ছে জঙ্গিরা। গত মঙ্গলবার নওরাং বাজারের একটি জনবহুল এলাকায় একটি বিস্ফোরণের ফলে ৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয় ও ৩০ জনেরও বেশি আহত হন। এর আগে, গত সপ্তাহেও বান্নু জেলাতে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ফলে ১৫ জন পুলিশ আধিকারিক প্রাণ হারিয়েছিলেন। পুলিশকর্মীরা জানিয়েছেন, ইতিমধ্যেই সব ক্ষতিগ্রস্ত জায়গা পরিষ্কার ও তল্লাশি করা হচ্ছে।

আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন এই এলাকায় বেশ কয়েকদিন ধরেই জঙ্গি কার্যকলাপ বেড়ে গিয়েছে। পাকিস্তানের অভিযোগ, জঙ্গিরা পড়শি দেশ আফগানিস্তানে থেকেই হামলা চালাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই কাবুলের তালিবান সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এই মুহূর্তের খবর অনুযায়ী, পুরো এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পাক সেনা। তবে জঙ্গিদের একের পর এক হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

Follow Us