Donald Trump: চুক্তি করুন, তা না হলে আত্মসমর্পণ…ইরানকে দু’টি শর্ত বেঁধে দিলেন ট্রাম্প
Trump warns Iran: হরমুজ প্রণালী নিয়ে ইরানের দাবিকেও খারিজ করেন ট্রাম্প। তিনি বলেন, "ইরান বরাবরের মতোই বলছে, তাদের হাতেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। অথচ সেটি ইতিমধ্যেই পুরোপুরি মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর কথায়, কেউ কেই একে 'যুক্তরাষ্ট্রের স্টিলের প্রাচীর' বলছেন।ট্রাম্প আবারও দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে কী যাবে, আর কী যাবে না, তা পুরোপুরি আমেরিকার সিদ্ধান্তের উপর নির্ভর করবে।

ওয়াশিংটন: ইরানকে আবারও কড়া বার্তা আমেরিকার (Iran-US)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানের নেতৃত্বের সামনে এবার দু’টি পথই খোলা রেখেছেন। এক হল চুক্তি (Deal), আরেকটি আত্মসমর্পণ (Total Surrender)। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দীর্ঘ পোস্ট করে ট্রাম্প দ্বিমুখী আচরণের জন্য ইরানকে কাঠগড়ায় তোলেন।
হরমুজ নিয়ে দাবি ট্রাম্পের
এদিকে, হরমুজ প্রণালী নিয়ে ইরানের দাবিকেও খারিজ করেন ট্রাম্প। তিনি বলেন, “ইরান বরাবরের মতোই বলছে, তাদের হাতেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। অথচ সেটি ইতিমধ্যেই পুরোপুরি মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর কথায়, কেউ কেই একে ‘যুক্তরাষ্ট্রের স্টিলের প্রাচীর’ বলছেন।
ইরানকে দুই শর্ত ট্রাম্পের
ট্রাম্প আবারও দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে কী যাবে, আর কী যাবে না, তা পুরোপুরি আমেরিকার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তাঁর কথায়,“আমরা না চাইলে ইরানের দিকে কিছুই যেতে পারবে না। আর কোনও কিছুই যাবে না, যতক্ষণ না চুক্তি হচ্ছে অথবা ইরান সম্পূর্ণ আত্মসমর্পণ করছে।” উল্লেখ্য, একদিন আগেই ইরানো বড়সড় হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।
অন্যদিকে, ট্রাম্পের এই দাবি খারিজ করে দিয়েছে ইরান। বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনও আলোচনা চলছে না। তাঁর বক্তব্য, ওমানের সঙ্গে সীমিত যোগাযোগ রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ-চলাচলের জন্য একটি অস্থায়ী রুট নির্ধারণ সংক্রান্ত কারণে যোগাযোগ রয়েছে।
