Captain Smit Machchhar: মাথার খুলির হাড় ভেঙে গিয়েছে ক্যাপ্টেন স্মিত মচ্ছরের! কী অবস্থা এখন? কী করা হবে?
Flydubai Attack Update: ৩৮ বছর বয়সী ক্যাপ্টেন স্মিত মচ্ছর আহত, রক্তাক্ত অবস্থায় লড়ে যান কো-পাইলটের সঙ্গে। কোনওমতে ককপিটের দরজা খুলে দেন। এরপরে ক্রু মেম্বার ও যাত্রীরা ওই কো-পাইলটকে ধরে ফেলে। এরপরে সৌদি আরবের তাবুকে প্রিন্স সুলতান বিন আব্দুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় বিমানটি।

আবু ধাবি: জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হল ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের (Captain Smit Machchhar)। দুবাই থেকে তেল আভিভ গামী ফ্লাইদুবাইয়ের বিমান ক্র্যাশ করানোর চেষ্টা করেছিল কো-পাইলট আল হামিমি। ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে ককপিটের ভিতরে কুঠার দিয়ে আঘাত করেছিল। জানা গেল, ওই আঘাতে ক্যাপ্টেন স্মিতের মাথার খুলিতে ফ্র্যাকচার হয়েছে।
৩৮ বছর বয়সী ক্যাপ্টেন স্মিত মচ্ছর আহত, রক্তাক্ত অবস্থায় লড়ে যান কো-পাইলটের সঙ্গে। কোনওমতে ককপিটের দরজা খুলে দেন। এরপরে ক্রু মেম্বার ও যাত্রীরা ওই কো-পাইলটকে ধরে ফেলে। এরপরে সৌদি আরবের তাবুকে প্রিন্স সুলতান বিন আব্দুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় বিমানটি।
সূত্রের খবর, স্মিত মচ্ছরের মাথার খুলির হাড় ভেঙে ভিতরের দিকে ঢুকে গিয়েছে। দ্রুত চিকিৎসার জন্য প্রথমে সৌদি আরবের চিকিৎসকরা তাঁর খুলির পূনঃনির্মাণ করেন। এরপরে এয়ারলিফ্ট করে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হবে।
মাথার খুলির হাড় ভেঙে ভিতরের দিকে ঢুকে যায়, যখন খুলি ভেঙে হাড়ের কিছুটা অংশ মস্তিষ্কের দিকে ঢুকে যায়। এটি অত্যন্ত গুরুতর চোট, ভাঙা হাড় মস্তিষ্কের উপরে চাপ সৃষ্টি করে। সেই কারণে অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন।
চিকিৎসকরা জানিয়েছেন, পাইলট স্মিত মচ্ছরের আরও অনেক চোট আছে। হাতে, বুকে ও তলপেটের উপরের অংশে গভীর ক্ষত রয়েছে। তবে দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। গত সপ্তাহে আবু ধাবি থেকে এয়ারলিফ্ট করে তাকে সৌদি আরবে নিয়ে আসা হয়। সেখানে মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্পেশালিস্ট চিকিৎসকরা সর্বক্ষণ নজর রাখছেন। স্মিত মচ্ছরের পরিবারকেও দেখা করতে দেওয়া হয়েছে।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ভিডিয়োকলে কথা বলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। সেদিনের ঘটনার বর্ণনা দেন।
