India Immigrants in USA: পোস্টারে লেখা ‘আমাদের বাঁচান’, ট্রাম্পের শাসনকালে এ কী হাল ভারতীয়দের?

India Immigrants in USA: দেখা গিয়েছে, হোটেলের জানলা দিয়ে হাতে পোস্টার নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে 'প্রাণ ভিক্ষা' চাইছেন সেই অবৈধ অভিবাসীরা। কারওর পোস্টারে লেখা, 'আমাদের বাঁচান।' কেউ আবার লিখেছে, 'আমরা এখানে নিরাপদ নই।'

India Immigrants in USA: পোস্টারে লেখা আমাদের বাঁচান, ট্রাম্পের শাসনকালে এ কী হাল ভারতীয়দের?
পানামা হোটেলের ছবিImage Credit source: AFP X Handle

|

Feb 20, 2025 | 3:31 PM

ওয়াশিংটন: দফায় দফায় অবৈধ অভিবাসীদের নিজের দেশ থেকে ‘তাড়াচ্ছেন’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিককালে, প্রায় দু’বার সেনা বিমানে সেদেশে বসবাসকারী অবৈধ অভিবাসীদের ভারতে ফিরিয়েছেন তিনি।

তবে ট্রাম্পের শাসনে এই অভিবাসী ফেরানোর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে অনেক। দেখা গিয়েছে, হাতে হাতকড়ি, পায়ে শিকল। ট্রাম্পের অভিবাসী ফেরানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রশ্ন উঠেছে, কেন্দ্রের দিকেও। দিন কতক আগেই আমেরিকা সফরে গিয়েছিলেন মোদী। আর সেই সময়েও দ্বিতীয় দফায় আসা অবৈধ অভিবাসীদের ‘কড়া বাঁধনে’ রেখেই ভারতে পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন।

এবার সেই অবৈধ অভিবাসীদের ফেরানো নিয়ে ফের একবার বিতর্কে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যেই ভারতীয়-সহ মোট ৩০০ অবৈধ অভিবাসীদের দেশে ফেরাতে পাকড়াও করেছে ট্রাম্পের পুলিশ। জানা গিয়েছে, পানামার একটি হোটেলের রাখা হয়েছে তাদের। এবার সেই হোটেলের অন্দরের ছবি তুলে ধরল এক সংবাদসংস্থা।

দেখা গিয়েছে, হোটেলের জানলা দিয়ে হাতে পোস্টার নিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে ‘প্রাণ ভিক্ষা’ চাইছেন সেই অবৈধ অভিবাসীরা। কারওর পোস্টারে লেখা, ‘আমাদের বাঁচান।’ কেউ আবার লিখেছে, ‘আমরা এখানে নিরাপদ নই।’ প্রশাসনিক সূত্রে খবর, সেই হোটেলে ধরে রাখা বেশির ভাগ অভিবাসীই ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান-সহ বেশ কিছু পূর্বাঞ্চলীয় দেশের নাগরিক।

তবে এই অভিবাসীরা যে সেখানেই নিরাপদ এমনটাই বলছেন পানামার প্রতিরক্ষা মন্ত্রী ফ্রাঙ্ক আব্রেগো। তাঁর কথায়, ‘অভিবাসীদের স্বাধীনতায় কোনও ভাবেই হস্তক্ষেপ করা হয়নি। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই সেখানে হেফাজতে রাখা হয়েছে।’

Loading...
Unable to load recommendations.
Follow Us