Bangladesh: বাংলাদেশে হিন্দু মহিলাকে ঘরে ঢুকে খুন! মাথায় আঘাত, ছিঁড়ে ফেলা হল তুলসীর মালা!

Bangladesh: বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা সামনে আসছে প্রতিনিয়ত। তাঁরা ভারতে আসতে চাইলেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

Bangladesh: বাংলাদেশে হিন্দু মহিলাকে ঘরে ঢুকে খুন! মাথায় আঘাত, ছিঁড়ে ফেলা হল তুলসীর মালা!
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 06, 2024 | 1:30 PM

ঢাকা: নতুন করে সংখ্যালঘুদের হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা সামনে এল। এবার নির্মম অত্যাচারে মৃত্যু হল এক হিন্দু মহিলার। বাংলাদেশের খাগড়াগাছিতে ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘরে ঢুকে তাঁর মাথায় আঘাত করে মেরে, গয়নাগাটি চুরি করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী ওই মহিলার গলায় থাকা তুলসীর মালাটিও ছিঁড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের হিন্দুদের মধ্যে।

অভিযোগ বাংলাদেশের মৌলবাদীরা ডাকাতির জন্য ওই ভাবে ঘরে ডুকে নৃশংস ঘটনা ঘটিয়েছে। মেরে ফেলে ঘরের মূল্যবান জিনিসপত্রও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। নগদ টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, নিহত ওই মহিলার নাম চুমকি রানি দাস। তাঁর ছেলের নাম প্রান্ত দাস। স্বামীর নাম তপন কান্তি দাস। খাগড়াছড়ি সনাতন জাগরন মঞ্চের সমন্বয়ক হিসেবে কাজ করতেন প্রান্ত। অভিযোগ, বেশ কিছুদিন ধরে মৌলবাদীরা তাঁর ছবি দিয়ে, ইসকন ট্যাগ দিয়ে ফেসবুকে হামলার হুমকি দিচ্ছিল।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চুমকি রানি দাস তাঁর নিজের ঘরে একা ছিলেন। পরে তাঁর ছেলে প্রান্ত দাস ঘরে ঢুকে দেখেন, খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর মা। দেখে পাশের বাড়ির লোকজনকে ডাকতে থাকেন তিনি। প্রতিবেশীরা রানি দাসকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কিছুদিন আগে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। তাঁর মুক্তির দাবিতে গোটা বিশ্ব জুড়ে চলছে প্রতিবাদ।

Loading...
Unable to load recommendations.
Follow Us