AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Forced Conversion: কেঁদে আকুল, পায়ে পড়ে কাকুতি-মিনতি বাবার, তারপরও হিন্দু কিশোরের সঙ্গে যা করল বাংলাদেশি মৌলবাদীরা, গায়ে কাঁটা দেবে

Bangladesh: রংপুর, চাপাই নবাবগঞ্জ, রাজশাহী জুড়ে চলছে নির্যাতন। বাড়ির কোনও না কোনও সদস্যকে অপহরণ করে চরম নির্যাতন করা হচ্ছে। এরপর গোটা পরিবারকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে।

Bangladesh Forced Conversion: কেঁদে আকুল, পায়ে পড়ে কাকুতি-মিনতি বাবার, তারপরও হিন্দু কিশোরের সঙ্গে যা করল বাংলাদেশি মৌলবাদীরা, গায়ে কাঁটা দেবে
জোর করে ধর্মান্তকরণ চলছে।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Feb 21, 2025 | 9:00 PM
Share

সুমন কল্যাণ ভদ্র ও শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট

ঢাকা: নোংরা খেলায় মেতেছে ওপার বাংলা। নৈরাজ্যের বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন থামছেই না। অবাধে চলছে ধর্মান্তকরণ। এবার মৌলবাদীদের সেই অত্য়াচারের ছবি প্রকাশ্য়ে। মা-বাবার সামনেই জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হল এক কিশোরকে। সামনে দাঁড়িয়ে দেখতে হল অসহায় মা-বাবাকে।

নতুন বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলছে যেন। হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশের বিভিন্ন কোণে হিন্দুদের হত্যা করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি, মন্দির। যারা এখনও রয়েছেন, তাদেরও কোণঠাসা করা হচ্ছে। লাগাতার চাপ দেওয়া হচ্ছে ধর্মান্তকরণের জন্য।

কীভাবে অকথ্য নির্যাতন করা হচ্ছে, বাবার সামনেই তাঁর ছেলেকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, সেই ছবি ধরা পড়েছে। দেখা যাচ্ছে, অসহায় বাবা চিৎকার করে কেঁদে চলেছেন। তাঁর চোখের সামনেই চলছে ছেলের ধর্মান্তকরণ।

বাংলাদেশের খুলনায় এই ধর্মান্তকরণের ঘটনাটি ঘটেছে। নাবালকের নাম অপূর্ব দাস। মাইকে তাঁকে দিয়ে বলানো হচ্ছে, সে নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছে। তার বাবা কেঁদে কেঁদে বলছেন, “ছেলে কিছু বোঝে না। ওকে আপনারা ছেড়ে দিন।”

রংপুর, চাপাই নবাবগঞ্জ, রাজশাহী জুড়ে চলছে নির্যাতন। বাড়ির কোনও না কোনও সদস্যকে অপহরণ করে চরম নির্যাতন করা হচ্ছে। এরপর গোটা পরিবারকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। এই সব জেলায় সম্পূর্ণভাবে “হিন্দু শূন্য” করার সংকল্প নিয়ে নেমে পড়েছে উগ্র মৌলবাদী বিভিন্ন সংগঠন। নেমেছে জামাত-এ-ইসলামি বাংলাদেশ।

Follow Us