AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Tourist Visa Resume: বাংলাদেশিদের জন্য খুলে গেল ভারতের দরজা, ভিসা নিয়ে বড় ঘোষণা

India-Bangladesh Relation: বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। এরপরই সাংবাদিক বৈঠক করে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী জানান, আগামী ২৮ জুন, রবিবার থেকে ভিসা পরিষেবা চালু করা হবে।

Bangladesh Tourist Visa Resume: বাংলাদেশিদের জন্য খুলে গেল ভারতের দরজা, ভিসা নিয়ে বড় ঘোষণা
বাংলাদেশিদের জন্য ফের চালু করা হল টুরিস্ট ভিসা।Image Credit: PTI
| Updated on: Jun 26, 2026 | 12:18 PM
Share

নয়া দিল্লি: বাংলাদেশি নাগরিকদের জন্য বড় খবর। বাংলাদেশের জন্য দরজা খুলছে ভারত। ফের চালু করা হচ্ছে পর্যটন ভিসা (Tourist Visa for Bangladeshi Nationals)। বৃহস্পতিবারই ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রে সাংবাধিক সম্মেলন করে এই ঘোষণা করলেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী (Dibesh Trivedi)। কবে থেকে পর্যটন ভিসা পাবেন বাংলাদেশিরা?

ভিসা নিয়ে বড় ঘোষণা-

বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। এরপরই সাংবাদিক বৈঠক করে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী জানান, আগামী ২৮ জুন, রবিবার থেকে ভিসা পরিষেবা চালু করা হবে। বাংলাদেশি নাগরিকরা ভারতে আসার জন্য পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। দুই পড়শি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত-বাংলাদেশের মধ্য়ে  সম্পর্কের যে টানাপোড়েন ও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জেরেই ভারত বাংলাদেশি নাগরিকদর জন্য পর্যটন ভিসা দেওয়া বন্ধ করে দেয়। কেবলমাত্র মেডিক্যাল ভিসা ও বাণিজ্য ভিসা দেওয়া হচ্ছিল। দুই বছর পর ফের পর্যটন ভিসা দেওয়া শুরু হচ্ছে। এবার পর্যটন ভিসাতেও বাংলাদেশি নাগরিকরা ভারতে আসতে পারবেন।

কোথা থেকে পাওয়া যাবে ভিসা?

দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনার ভিসাকেন্দ্র থেকে টুরিস্ট ভিসা দেওয়া হবে। তিনি জানান, বেনাপোল সীমান্ত দিয়ে তিনি যখন বাংলাদেশে যাচ্ছিলেন, তখনই এই ভিসার প্রসঙ্গ ওঠে। তারপরই এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসাবে নিয়োগ করা হয়। তিনিই প্রথম রাজনীতিবিদ, যাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হল। এর আগে কূটনীতিক প্রণয় ভর্মা এই পদে ছিলেন।

Follow Us