AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murder: অস্ট্রেলিয়ায় খুন ভারতীয় তরুণী, ছেলেকে নিয়ে পাততাড়ি গুটিয়ে ফিরে এল স্বামী!

Crime News: জানা গিয়েছে, ওই যুবতী আদতে হায়দরাবাদের বাসিন্দা। বিয়ের পর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় গিয়ে বসবাস শুরু করেন। তাদের এক পুত্র সন্তানও রয়েছে। শনিবার অস্ট্রেলিয়ার বাকলিতে একটি রাস্তার ধারে আবর্জনা ফেলার বিন থেকে যুবতীর দেহ উদ্ধার হয়।    

Murder: অস্ট্রেলিয়ায় খুন ভারতীয় তরুণী, ছেলেকে নিয়ে পাততাড়ি গুটিয়ে ফিরে এল স্বামী!
মৃত যুবতী।Image Credit: Twitter
| Updated on: Mar 11, 2024 | 9:15 AM
Share

সিডনি: বিদেশের মাটিতে খুন ভারতীয় মহিলা। অস্ট্রেলিয়ায় খুন হলেন চৈতন্য মাধাগনি নামক বছর ছত্রিশের এক যুবতী। পুলিশের অনুমান, তাঁর স্বামীই খুন করেছেন। হত্যার পর স্ত্রীর দেহ ফেলে রেখে, ছেলেকে নিয়ে ভারতে ফিরে আসেন। শিশুটিকে ওই যুবতীর মা-বাবার হাতে তুলে দেন। এরপর থেকেই বেপাত্তা অভিযুক্ত যুবক।

জানা গিয়েছে, ওই যুবতী আদতে হায়দরাবাদের বাসিন্দা। বিয়ের পর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় গিয়ে বসবাস শুরু করেন। তাদের এক পুত্র সন্তানও রয়েছে। শনিবার অস্ট্রেলিয়ার বাকলিতে একটি রাস্তার ধারে আবর্জনা ফেলার বিন থেকে যুবতীর দেহ উদ্ধার হয়।

হায়দরাবাদের উপ্পল এলাকার বিধায়ক ভান্ডারি লক্ষ্মী রেড্ডি জানান, রবিবারই যুবতীর মৃত্যু সম্পর্কে জানতে পারেন। এরপরই তিনি তাঁদের সঙ্গে গিয়ে দেখা করেন।  নিহত যুবতীর মা-বাবার অনুরোধে ওই বিধায়ক বিদেশ মন্ত্রকের কাছেও চিঠি লিখেছেন যুবতীর মরদেহ অস্ট্রেলিয়া থেকে হায়দরাবাদে আনানোর জন্য। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিকেও জানিয়েছেন।

এদিকে পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক অস্ট্রেলিয়ায় স্ত্রীকে খুনের পরই ছেলেকে নিয়ে হায়দরাবাদে ফিরে আসেন। সেখানে শ্বশুর-শাশুড়ির কাছে সন্তানকে তুলে দেন। তাদের মেয়েকে যে হত্যা করেছেন, সে কথাও  স্বীকার করে নেন অভিযুক্ত যুবক। তবে পুলিশ এখনও অভিযুক্ত যুবকের নাগাল পায়নি।

অস্ট্রেলিয়ার কুইন্স পুলিশের তথ্য অনুযায়ী, মিরকা ওয়ে-তে আরও একটি দেহ উদ্ধার করা হয়েছে। এই খুনের সঙ্গে ওই ঘটনার কোনও সংযোগ রয়েছে বলেই অনুমান। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ