AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tea Making: ‘অদ্ভুত স্বাদ, না খেলে বুঝতেই পারবেন না’, ডাবের জল দিয়ে চা বানিয়ে হইচই ফেলে দিয়েছেন সুকান্ত

Katwa: চা বিক্রেতা সুকান্ত গড়াই বলেন, "দু বছর ধরে এই চা এনেছি। এটা একটু অন্য় রকম চা। নতুনত্বের জন্যই এটা বানানো।" ক্রেতা প্রদ্যুৎ দাস বলেন, "ক্রেতা খুবই অসাধারণ চা। বন্ধু বান্ধবরা সকলে মিলে এখানে এসে চা খাই। একদম অন্যরকম চা। না খেলে বুঝতেই পারবেন না।"

Tea Making: 'অদ্ভুত স্বাদ, না খেলে বুঝতেই পারবেন না', ডাবের জল দিয়ে চা বানিয়ে হইচই ফেলে দিয়েছেন সুকান্ত
ডাবের জলের চাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2026 | 10:46 AM
Share

অগ্রদীপ (কাটোয়া): ডাবের জলে চা। দুধ নেই, চিনি নেই, এমনকী সাধারণ জলও নেই! চা তৈরি হচ্ছে একেবারে ডাবের জল দিয়ে! শুনতে অবাক লাগলেও, কাটোয়ার অগ্রদ্বীপে এই চায়ের স্বাদ নিতে রীতিমতো ভিড় জমাচ্ছেন চা-প্রেমীরা। ডাবের দাম আর মাত্র কাপ প্রতি ১০ টাকায় মিলছে এই অভিনব চা।

কীভাবে তৈরি করা হচ্ছে?

প্রথমে ক্রেতার সামনেই কাটা হচ্ছে তাজা ডাব। বের করে নেওয়া হচ্ছে জল। তারপর সেই জল হালকা গরম করে তৈরি হচ্ছে চায়ের লিকার। নেই দুধ, চিনি কিংবা সাধারণ জলের মিশেল। অভিনব এই পদ্ধতিই এখন ক্রেতাদের কাছে বাড়তি আকর্ষণ। দোকানের মালিক সুকান্ত গড়াইয়ের মাথায় এসেছিল নতুন কিছু করার ভাবনা। আর সেই ভাবনা থেকেই তৈরি করছেন ডাবের জলের চা।

অভিনব এই চায়ের স্বাদ নিতে আসছেন বিভিন্ন এলাকার মানুষ। কারও কাছে একেবারে নতুন অভিজ্ঞতা, কারও কাছে চায়ের কাপে অন্যরকম চমক। সন্ধ্যা নামলেই বাড়ছে ভিড়। কখনও আবার চায়ের কাপ হাতে পেতে দাঁড়াতে হচ্ছে লাইনে। চায়ের সঙ্গে ডাবের জলের এমন মেলবন্ধন—স্বাদে কতটা আলাদা, তা নিয়ে কৌতূহলের শেষ নেই! অগ্রদ্বীপে এখন প্রশ্ন একটাই—চায়ের কাপে চুমুক, নাকি ডাবের জলে ডবল চমক?

চা বিক্রেতা সুকান্ত গড়াই বলেন, “দু বছর ধরে এই চা এনেছি। এটা একটু অন্য় রকম চা। নতুনত্বের জন্যই এটা বানানো।” ক্রেতা প্রদ্যুৎ দাস বলেন, “ক্রেতা খুবই অসাধারণ চা। বন্ধু বান্ধবরা সকলে মিলে এখানে এসে চা খাই। একদম অন্যরকম চা। না খেলে বুঝতেই পারবেন না।”

Follow Us