AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-US Conflict: যুদ্ধ থামাতে রাজি হল ইরান-আমেরিকা, কাতারেই হরমুজ প্রণালী নিয়ে ‘ডিল’ হবে?

Iran-US ceasefire talks: অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী, হরমুজ প্রণালী নিয়ে বিরোধ মেটাতে এবং সংঘর্ষ থামাতে ফের আলোচনায় বসতে রাজি হয়েছে। মঙ্গলবার কাতারের দোহায় এই বৈঠক হবে। আপাতত দুই দেশই সামরিক অভিযান বন্ধ রাখতে রাজি হয়েছে।  

Iran-US Conflict: যুদ্ধ থামাতে রাজি হল ইরান-আমেরিকা, কাতারেই হরমুজ প্রণালী নিয়ে 'ডিল' হবে?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Jun 29, 2026 | 8:46 AM
Share

 ওয়াশিংটন: ইরান-আমেরিকার সংঘাত নিয়ে উদ্বেগে গোটা বিশ্ব। কখন যে যুদ্ধ শুরু যাচ্ছে, তা কেউ বলতে পারছে না। সম্প্রতিই শান্তি চুক্তি স্বাক্ষরের পরও গত সপ্তাহে নতুন করে সংঘর্ষ শুরু হয় ইরান ও আমেরিকার মধ্যে। দুই দেশ একে অপরের ঘাড়েই দোষ চাপিয়েছে। এবার ফের একবার আমেরিকা ও ইরান একে অপরের উপরে হামলা থামাতে সম্মতি জানাল। আগামী মঙ্গলবার কাতারে মুখোমুখি হবে দুই দেশ।

অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী, হরমুজ প্রণালী নিয়ে বিরোধ মেটাতে এবং সংঘর্ষ থামাতে ফের আলোচনায় বসতে রাজি হয়েছে। মঙ্গলবার কাতারের দোহায় এই বৈঠক হবে। আপাতত দুই দেশই সামরিক অভিযান বন্ধ রাখতে রাজি হয়েছে।

মনে করা হচ্ছে, হরমুজ প্রণালী ও তার নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা-বিরোধ তৈরি হয়েছে, তার সমাধান নিয়েই আলোচনা করবে আমেরিকা ও ইরান। এছাড়া গত ১৭ জুন সাক্ষরিত ১৪ পয়েন্টের মউয়ের কাঠামো নিয়েও দুই দেশ আলোচনা করবে। আপাতত হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজের চলাচলেই সমস্যা হবে না।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হরমুজ প্রণালী দিয়ে যাওয়া একটি কার্গো ভেসেলে ড্রোন দিয়ে হামলা করে ইরান। এরপরই পাল্টা জবাবে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে গোলাবর্ষণ শুরু করে আমেরিকা। চুপ থাকেনি ইরানও। রবিবার ভোরেও বাহরিন ও কুয়েতে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুমকি দিয়েছিলেন যে আমেরিকা সামরিক অভিযান আরও বাড়াতে পারে। আর সেটা যদি হয়, তাহলে ইরানের অস্তিত্ব থাকবে না।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১