AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-US Conflict: ট্রাম্প এই ‘কাণ্ড’ করলেই হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে ইরান!

Straight of Hormuz: হরমুজ প্রণালী খোলাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "যদি ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ না খোলে, তাহলে আমরিকা আক্রমণ করে তাদের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে। হামলা শুরু হবে সবথেকে বড় প্ল্যান্ট থেকে!"

Iran-US Conflict: ট্রাম্প এই 'কাণ্ড' করলেই হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে ইরান!
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Mar 23, 2026 | 7:52 AM
Share

তেহরান: তিন সপ্তাহ পার, কিন্তু ইরান-আমেরিকার সংঘাত কমার কোনও নাম-গন্ধ নেই। বরং আরও উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এবার হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিল ইরান। তাদের কথায়, যদি ট্রাম্পের কথা মতো ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের শক্তি ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়, তবে আর আংশিক নয়, পুরোপুরিভাবেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে।

ইরানের হরমুজ প্রণালী দিয়ে গোটা বিশ্বের তেল ও জ্বালানির ২০ শতাংশ যাতায়াত করে। হরমুজ প্রণালী বন্ধ করলে সেই তেল ও জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। বিকল্প যদি কোনও পথে জ্বালানি আমদানির ব্যবস্থা করাও যায়, তাহলে তার খরচ অনেক গুণ বেড়ে যাবে।

হরমুজ প্রণালী খোলাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যদি ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ না খোলে, তাহলে আমরিকা আক্রমণ করে তাদের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে। হামলা শুরু হবে সবথেকে বড় প্ল্যান্ট থেকে!”

ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাকর কোয়ালিবাফ বলেন যে যদি তেহরানের পরিকাঠামোকে নিশানা করা হয়, তাহলে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান-সংগঠনকেও ধ্বংস করে দেওয়া হবে। ইরান মিলিটারিও জানিয়েছে, মধ্য প্রাচ্যে আমেরিকার সঙ্গে সম্পর্কযুক্ত শক্তি, প্রযুক্তি ও জলের পরিকাঠামোকে নিশানা করা হতে পারে।

ইরানের সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে। যতক্ষণ পর্যন্ত আমেরিকা-ইজরায়েলের হামলায় ধ্বংস করে দেওয়া পাওয়ার প্ল্যান্টগুলি নতুন করে তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে।

Follow Us
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
রোদে-জলে প্রচার, 'কুল' থাকতে কোন পোশাক বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
পরীক্ষার সময় বই খুলে...প্রচারে বেরিয়ে কোন কথা ফাঁস করলেন সায়ন্তিকা?
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপর্যস্ত ট্রেন পরিষেবা
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
ইজরায়েলের পরমাণু ঘাঁটিতে হামলা ইরানের, যা ভয়ঙ্কর ক্ষতি হল...
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
গৌতমের প্রচারে পুরনিগমের গাড়ি, বিধিভঙ্গের অভিযোগ
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
ভোট প্রচারে বাম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের ডায়েটে কী কী থাকছে?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
হাতে কাতলা মাছ, কোথায় চললেন বিজেপি প্রার্থী?
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু
'আমি আপনাদেরই ছেলে', ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু