AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Operation Sindoor: ২৬ বছর পর শোধ নিল ভারত, খতম কান্দাহার অপহরণের মাস্টারমাইন্ড আব্দুল রউফ আজহার, পাকিস্তানের মাটিতে বড় সাফল্য

Operation Sindoor: জইশের হেডকোয়ার্টারে বড়সড় আঘাত হেনেছে ভারত। বাহওয়ালপুর ও মুরিদকে ছিল ভারতের নিশানায়।

Operation Sindoor: ২৬ বছর পর শোধ নিল ভারত, খতম কান্দাহার অপহরণের মাস্টারমাইন্ড আব্দুল রউফ আজহার, পাকিস্তানের মাটিতে বড় সাফল্য
পাক জঙ্গি রউফ আজহারImage Credit: TV9 Bangla
| Updated on: May 08, 2025 | 2:40 PM
Share

ইসলামাবাদ: প্রায় ২৬ বছর কেটে গিয়েছে। এখনও ভারতীয়দের মনে তাজা ১৯৯৯-এর সেই ভয়ঙ্কর ঘটনা স্মৃতি। অবশেষে ২৬ বছর পর প্রতিশোধ নিল ভারত। পাকিস্তানের মাটিতে খতম জইশ-ই-মহম্মদের অন্যতম মাথা আব্দুল রউফ আজহার। ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ মৃত্যু হয়েছে সেই পাক জঙ্গির।

মঙ্গলবার রাতে পাকিস্তানের বুকে বড়সড় সামরিক অভিযান চালিয়ে একের পর এক জঙ্গি ঘাঁটি শেষ করে দিয়ে এসেছে ভারত। ১০০-র বেশি জঙ্গির মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। তার মধ্যে অন্যতম জইশের হেডকোয়ার্টার। ভারতের একাধিক জঙ্গি হামলায় এই সংগঠনের হাত রয়েছে।

১৯৯৯ সালে ভারতের আইসি-৮১৪ বিমান যাত্রী সহ হাইজ্যাক করা হয়েছিল। আর সেই ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসে আব্দুল রউফ আজহারের নাম। ওই হাইজ্যাক করার পর ভারত থেকে মুক্তি পায় আল কায়েদা জঙ্গি সইদ শেখ।

সূত্রের খবর, শুধু রউফ আজহার নয়, জইশের একাধিক জঙ্গির মৃত্যু হয়েছে ভারতের এই অপারেশনে। শুধু তাই নয়, কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারের পরিবারের ১০ জন সদস্যেরও মৃত্যু হয়েছে।

Follow Us
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?