AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kamala Harris: শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চান কমলা হ্যারিস, ক্যাপিটল হিলে হামলার কথাই মনে করিয়ে দিলেন ট্রাম্পকে?

Kamala Harris-Donald Trump: নির্বাচন মেটার পর প্রথমবার মুখ খুললেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিস। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান তিনি। একইসঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথাও বলেন ট্রাম্পকে।

Kamala Harris: শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চান কমলা হ্যারিস, ক্যাপিটল হিলে হামলার কথাই মনে করিয়ে দিলেন ট্রাম্পকে?
কমলা হ্যারিস।Image Credit: PTI
| Updated on: Nov 07, 2024 | 7:21 AM
Share

ওয়াশিংটন: ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, তবে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল কমলা হ্যারিসের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের একবার জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিরছেন তিনি। হার মানতে বাধ্য হলেও, খোঁচা দিতে ছাড়লেন না কমলা।

নির্বাচন মেটার পর প্রথমবার মুখ খুললেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিস। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান তিনি। একইসঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথাও বলেন ট্রাম্পকে।

সরাসরি না বললেও, এই কথার মাধ্যমে গতবার, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্যাপিটল হিলে হামলা ও দাঙ্গার ঘটনার কথাই যে বোঝাতে চেয়েছেন কমলা হ্য়ারিস, তা বলার প্রয়োজন রাখে না।

হাওয়ার্ড ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে কমলা হ্যারিস বলেন, “আমি এই নির্বাচনকে স্বীকার করলেও, সেই লড়াইকে গ্রহণ করি না যা এই লড়াইয়ে নামতে বাধ্য করেছিল”। একইসঙ্গে তিনি বলেন যে নির্বাচনের এমন ফল আশা করেননি তিনি।  তবে যারা তাঁকে সমর্থন জানিয়েছিলেন, তাদের ধন্যবাদ জানান কমলা।

‘ইতিহাসের আইন’ বর্ণনা করে ভাইস প্রেসিডেন্ট বলেন, ” অন্ধকার হলে তবেই তো তারা দেখতে পাবে। আমি জানি অনেকেই মনে করছেন যে অন্ধকার সময়ে প্রবেশ করছি আমরা, কিন্তু সকলের ভাল চেয়েই আমি আশা করছি যে এটা সত্যি হবে না। আমেরিকার আকাশ বিশ্বাস, সত্য, উদ্যম ও পরিষেবার আলোয় উজ্জ্বল হয়ে উঠুক।”

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা