AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marco Rubio Big Announcement: কয়েক ঘণ্টাতেই মিলবে ‘সুখবর’, ভারতে দাঁড়িয়েই বড় ঘোষণা মার্কো রুবিও-র

US-Iran War Update:  ইরানের যুদ্ধ থামানোর ক্ষেত্রে আমেরিকা অন্যতম শর্ত রেখেছিল যে ইরানের ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। শোনা যাচ্ছে, সেই শর্তে রাজি হয়েছে ইরান। এরপরই আরও একবার আশা করা হচ্ছে যে ইরান ও আমেরিকা ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে চলা এই যুদ্ধ শেষ করবে এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী খুলে দেবে। 

Marco Rubio Big Announcement: কয়েক ঘণ্টাতেই মিলবে 'সুখবর', ভারতে দাঁড়িয়েই বড় ঘোষণা মার্কো রুবিও-র
মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও।Image Credit: PTI
| Updated on: May 24, 2026 | 3:12 PM
Share

নয়া দিল্লি: ভারত সফরে মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও (Marco Rubio)। এর মাঝেই বড় ঘোষণা করলেন তিনি। রবিবার তিনি বললেন যে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ‘সুখবর’ আসতে চলেছেে। কী নিয়ে সুখবর আসবে? তাও স্পষ্ট করে দিলেন রুবিও নিজেই।

এ দিন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, ইরান (Iran) নিয়ে আরও বড় খবর আসতে চলেছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিয়ে সুখবর আসতে পারে।

রুবিও-র এই মন্তব্যের ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা্ম্প ঘোষণা করেছেন যে ইরানের যুদ্ধ শেষ করার এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী আবার খোলা নিয়ে ওয়াশিংটন ও তেহরান চুক্তির খুব কাছাকাছি রয়েছে। ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, “এই চুক্তির চূড়ান্ত বিষয় এবং ডিটেইল নিয়ে বর্তমানে আলোচনা চলছে, শীঘ্রই তা ঘোষণা করা হবে।”

ইরানের যুদ্ধ থামানোর ক্ষেত্রে আমেরিকা অন্যতম শর্ত রেখেছিল যে ইরানের ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। শোনা যাচ্ছে, সেই শর্তে রাজি হয়েছে ইরান। এরপরই আরও একবার আশা করা হচ্ছে যে ইরান ও আমেরিকা ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে চলা এই যুদ্ধ শেষ করবে এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী খুলে দেবে।

ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার কারণে বিশ্ব জুড়ে তেল ও জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। বিশ্বের জ্বালানির মোট চাহিদার প্রায় ২০ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে আসে। এই জলপথ বন্ধ থাকায় জ্বালানি আসছে না। বিশ্ববাজারে অপরিশোধিত ক্রুড তেলের দাম বাড়ছে। সেই সঙ্গে দেশেও জ্বালানির দাম বাড়ছে। ইতিমধ্যেই ভারতে ১০ দিনে তিনবার পেট্রোল-ডিজেল ও সিএনজি-র দাম বেড়েছে। হরমুজ প্রণালী খুলে গেলে এই সঙ্কট অনেকটাই কেটে যাবে। তেল ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে।

Follow Us