AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Blast: রেলস্টেশন জুড়ে চাপ চাপ রক্ত, ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে হাত-পা! ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ২০

Pakistan: শনিবার সকালে পাকিস্তানের বালোচিস্তানের কোয়েট্টা রেলস্টেশনে বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, পেশওয়ারের উদ্দেশে রওনা দিচ্ছিল একটি ট্রেন। সেই সময়ই হঠাৎ বিস্ফোরণ হয়। পরপর দুটি বিস্ফোরণ হয়েছে বলেই খবর।

Pakistan Blast: রেলস্টেশন জুড়ে চাপ চাপ রক্ত, ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে হাত-পা! ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ২০
বিস্ফোরণের পর স্টেশনের অবস্থা।Image Credit: X
| Updated on: Nov 09, 2024 | 11:46 AM
Share

ইসলামাবাদ: আবারও কেঁপে উঠল পাকিস্তান। এবার রেলস্টেশনে হামলা। পাকিস্তানের কোয়েট্টায় ভয়াবহ বিস্ফোরণ। কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত আরও কমপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই হামলার পিছনে কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আজ, শনিবার সকালে পাকিস্তানের বালোচিস্তানের কোয়েট্টা রেলস্টেশনে বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, পেশওয়ারের উদ্দেশে রওনা দিচ্ছিল একটি ট্রেন। সেই সময়ই হঠাৎ বিস্ফোরণ হয়। পরপর দুটি বিস্ফোরণ হয়েছে বলেই খবর।

বিস্ফোরণের জেরে স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকে আহত হন। মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।  কোয়েট্টার সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ মহম্মদ বালোচ বলেন, “প্রাথমিক তদন্তে এটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।”

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় স্টেশনে কমপক্ষে ১০০ জন উপস্থিত ছিল। বিস্ফোরণ হতেই হুড়োহুড়ি পড়ে যায়। বালোচিস্তান প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পৌঁছেছে। বম্ব ডিসপোজাল স্কোয়াডও উপস্থিত হয়েছে। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বালোচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।

এদিকে, বিস্ফোরণের পরই কোয়েট্টার আশেপাশের হাসপাতালগুলিতে ইমার্জেন্সি জারি করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?