AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mexico Unrest : জ্বলছে মেক্সিকো, মাদক পাচারকারীদের হামলায় মৃত্যু ২৫ নিরাপত্তারক্ষীর!

Mexico Unrest : সম্প্রতি, সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী এল মেনচোর। তারপর থেকেই জ্বলছে মেক্সিকো। বিভিন্ন প্রদেশে হামলা চালায় মাদক পাচারকারীরা। মেক্সিকোর একাধিক প্রদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দোকান, ব্যাঙ্ক, বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

Mexico Unrest : জ্বলছে মেক্সিকো, মাদক পাচারকারীদের হামলায় মৃত্যু ২৫ নিরাপত্তারক্ষীর!
অগ্নিগর্ভ মেক্সিকোImage Credit: x
| Updated on: Feb 24, 2026 | 4:13 PM
Share

মেক্সিকো সিটি : কুখ্যাত মাদক সম্রাটের মৃত্যুর পর থেকেই অগ্নিগর্ভ মেক্সিকো। সেনা-মাদকপাচারকারী সংঘর্ষ চলছে মেক্সিকোর বিভিন্ন প্রদেশে। জানা গিয়েছে, মাদক পাচারকারীদের হামলায় এখনও পর্যন্ত ২৫ জন ন্যাশনাল গার্ডের মৃত্যু হয়েছে। পাল্টা হামলায় মৃত্যু হয়েছে ৩০ জন বিদ্রোহীর। মেক্সিকোর উত্তপ্ত এলাকায় ইতিমধ্যেই ১১ হাজার সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে। এদিকে, আমেরিকা ইতিমধ্যেই তাদের নাগরিকদের মেক্সিকো থেকে বের করে আনার বিষয়ে উদ্যোগী হয়েছে। অন্যদিকে, মেক্সিকোর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সেদেশে বসবাসকারী ভারতীয়দের আগেই সতর্ক করে দিয়েছে ভারতীয় দূতাবাস। দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে আরও জটিল হচ্ছে মেক্সিকোর পরিস্থিতি । এই পরিস্থিতিতে দিল্লির দিকে তাকিয়ে মেক্সিকোতে বসবাসকারী ভারতীয়রা।

সম্প্রতি, সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী এল মেনচোর। তারপর থেকেই জ্বলছে মেক্সিকো। বিভিন্ন প্রদেশে হামলা চালায় মাদক পাচারকারীরা। মেক্সিকোর একাধিক প্রদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দোকান, ব্যাঙ্ক, বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিমানবন্দরে চলে ব্যপক ভাঙচুর। প্রায় ২৫০-র বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলন করে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম সকলকে শান্ত থাকার অনুরোধ করেছেন। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, সকলকে সচেতন ও শান্ত থাকতে হবে। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের অগ্রাধিকার।

প্রসঙ্গত, জালিস্কো নিউ জেনেরেশন কার্টেলের নেতা ছিলেন মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী এল মানচো। আমেরিকা এই গোষ্ঠীকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছিল । জানা গিয়েছে, জালিস্কো শহরে সামরিক অভিযানের সময় আহত হন ওই মাদক পাচারকারী। তাঁর মাথার পুরস্কার ছিল ১৫ মিলিয়ন ডলার। জানা গিয়েছে, সেনার সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন । তারপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হলে রাস্তাতেই মৃত্যু হয় তাঁর।

এদিকে, এল মানচোর মৃত্যুর খবর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প । মার্কিন গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী মেক্সিকোতে ওই অভিযান চালানো হয়েছিল বলে খবর। তাই মানচোর মৃত্যু হতেই পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।