AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Election: সময় ফুরিয়ে এসেছে ইউনূসের? বাংলাদেশে শুরু বড় তোড়জোড়

Bangladesh Interim Government: অগস্ট মাসে ছাত্র গণ আন্দোলনে আওয়ামি লীগ সরকারের পতন, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফা এবং দেশছাড়ার পরই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্বভার পড়েছিল মহম্মদ ইউনূসের কাঁধে। যদিও সেই সময়ই তিনি জানিয়েছিলেন, দেশ সংস্কার ও পরিচালনের জন্য আপাতত এই সরকার গঠন করা হচ্ছে।

Bangladesh Election: সময় ফুরিয়ে এসেছে ইউনূসের? বাংলাদেশে শুরু বড় তোড়জোড়
মহম্মদ ইউনূস।Image Credit: PTI
| Updated on: Oct 30, 2024 | 11:59 AM
Share

ঢাকা: হাসিনার পতনের পর বাংলাদেশের নতুন সরকারের প্রধান হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। তবে সেই সরকার অন্তর্বর্তীকালীন। নির্বাচিত সরকারের জন্য প্রয়োজন ভোটের। এবার সেই কাজই শুরু হল বাংলাদেশে। জাতীয় নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য প্রার্থী খোঁজা শুরু হল। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করল।

অগস্ট মাসে ছাত্র গণ আন্দোলনে আওয়ামি লীগ সরকারের পতন, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফা এবং দেশছাড়ার পরই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্বভার পড়েছিল মহম্মদ ইউনূসের কাঁধে। যদিও সেই সময়ই তিনি জানিয়েছিলেন, দেশ সংস্কার ও পরিচালনের জন্য আপাতত এই সরকার গঠন করা হচ্ছে। শীঘ্রই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হবে। নির্বাচিত সরকারই দেশ পরিচালন করবে।

মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এই কমিটির কাজ হবে নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগের জন্য যোগ্য প্রার্থী খুঁজে বের করা। প্রতিটি পদের জন্য দুইজন প্রার্থীর নাম সুপারিশ করবে সার্চ কমিটি। তাদের মধ্য়ে একজন করে সদস্য বেছে নেবে সরকার।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, সার্চ কমিটিতে থাকছেন হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান, পিএসসির প্রাক্তন চেয়ারপার্সন জিন্নাতুননেসা তাহমিদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআর আবরার। পিএসসির প্রাক্তন চেয়ারপার্সন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে রাষ্ট্রপতি মনোনীত করেছেন। এছাড়াও কমিটিতে থাকছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক মহম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ পিএসসির বর্তমান চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই খালেদা জিয়ার দল বিএনপি সরকারের উপরে বারবার চাপ সৃষ্টি করছে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য। আগেই অন্তর্বর্তী সরকারের তরফে জানানো হয়েছিল, নির্বাচন হতে হতে আগামী বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এতে অসন্তুষ্ট বিএনপি। এদিকে, শেখ হাসিনার দল আওয়ামি লীগকেও নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছিল সরকার। মঙ্গলবারি সেই মামলা থেকে সরে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত