AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Vandalism: এ কোন উল্লাস! শুধু মুজিবের বাড়িই নয়, শেখ হাউস থেকে সুধা সদন-জ্বালিয়ে পুড়িয়ে দিল সব

Sheikh Hasina: রাত সাড়ে ১০টা নাগাদ ধানমন্ডিতেও ৫/এ-তে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০-১২ জনের একটি দল এই কাণ্ড করেছে বলে খবর। আশেপাশের বাসিন্দারাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

Bangladesh Vandalism: এ কোন উল্লাস! শুধু মুজিবের বাড়িই নয়, শেখ হাউস থেকে সুধা সদন-জ্বালিয়ে পুড়িয়ে দিল সব
বাংলাদেশে হাসিনার বাড়ি ভাঙচুর।Image Credit: X
| Updated on: Feb 06, 2025 | 8:52 AM
Share

ঢাকা: মুজিবরের ধানমন্ডির বাড়িতে ভাঙচুর, আগুন। নৈরাজ্যের বাংলাদেশে ভয়ঙ্কর চিত্র। তবে শুধু মুজিবরের বাড়িই নয়, বুধবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হল শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। পাশাপাশি খুলনার শেখ হাউসও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

বুধবার ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার আগেই বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয় ক্ষুব্ধ জনতা। ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়। মাঝ রাতে ক্রেন এনে বাড়ি ভাঙে তারা।

এরপর রাত সাড়ে ১০টা নাগাদ ধানমন্ডিতেও ৫/এ-তে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০-১২ জনের একটি দল এই কাণ্ড করেছে বলে খবর। আশেপাশের বাসিন্দারাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মধ্য রাতে সুধা সদনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলে আগুন জ্বলতে দেখা যায়।

খুলনায় শেখ হাসিনার কাকার বাড়িও ভেঙে দেওয়া হয়। এই বাড়িতে শেখ হাসিনার খুড়তুতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিন থাকতেন। এই বাড়ি থেকেই নাকি নিয়ন্ত্রিত হত আওয়ামি লীগ। সেখানেও বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়। বাইরে হাসিনা ও আওয়ামি লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। এর আগে, গত বছরের ৪ অগস্টও এই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে এই বাড়িতে কেউ থাকতেন না।

Follow Us