AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Global Oil Supply OPEC: এতদিন তেলের দাম নিয়ন্ত্রণ করত ‘এরা’, এখন কোথা থেকে তেল আসবে, তা নিয়েই বৈঠকে বসতে হচ্ছে!

Oil Supply Crisis: সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহির উপর লাগাতার হামলা এবং হরমুজ প্রণালী বন্ধের কারণে সামগ্রিক তেল উৎপাদনের ২০ শতাংশ বন্ধ হয়ে গিয়েছে। ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয়েছে তৈল ভাণ্ডার ইরাক। ইরাকের অর্থনীতির বাজেট রাজস্ব বা রেভিনিউয়ের ৯০ শতাংশই আসে তেল রফতানি থেকে।

Global Oil Supply OPEC: এতদিন তেলের দাম নিয়ন্ত্রণ করত 'এরা', এখন কোথা থেকে তেল আসবে, তা নিয়েই বৈঠকে বসতে হচ্ছে!
প্রতীকী চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 03, 2026 | 12:06 PM
Share

তেহরান: এক মাস পার হয়ে গিয়েছে। যুদ্ধ থামার নাম নেই। ইরানের লাগাতার হামলায় সম্পূর্ণ বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের তেল সাপ্লাইয়ের পরিকাঠামো। কোথা থেকে তেলের জোগান আসবে, তাই নিয়ে জরুরি বৈঠকে বসছে ওপেক (OPEC) অন্তর্ভুক্ত আটটি দেশ। তেল উৎপাদন, বিশেষত তেল সরবরাহের রাস্তা তড়িঘড়ি খুঁজে বের করতে আক্ষরিক অর্থেই মরিয়া মধ্যপ্রাচ্যের দেশগুলি।

সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহির উপর লাগাতার হামলা এবং হরমুজ প্রণালী বন্ধের কারণে সামগ্রিক তেল উৎপাদনের ২০ শতাংশ বন্ধ হয়ে গিয়েছে। ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয়েছে তৈল ভাণ্ডার ইরাক। ইরান বন্ধু দেশ হিসেবে ঘোষণা করলেও হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে মার্চ মাসে তেলের রাজস্বে (oil revenue) ৭০ শতাংশ ক্ষতির মুখে পড়েছে ইরাক।

ইরাকের অর্থনীতির বাজেট রাজস্ব বা রেভিনিউয়ের ৯০ শতাংশই আসে তেল রফতানি থেকে। তবে ইরান যুদ্ধের জেরে সেই রাজস্ব আসার পথ আটকে গিয়েছে। এই বিপর্যয় সামলাতে গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার মধ্যে দিয়ে ট্যাঙ্কার ট্রাক ব্যবহার করে তেল সরবরাহের চেষ্টা করছে ইরাক।

এদিকে, ইউক্রেনের লাগাতার ড্রোন হামলায় রাশিয়ার তেল উৎপাদনও কমেছে বলে খবর। এই পরিস্থিতিতে কোথা থেকে তেল জোগাড় হবে, তা নিয়েই বৈঠকে বসল ওপেক অন্তর্ভুক্ত আটটি দেশ। প্রসঙ্গত, ওপেক (Organization of the Petroleum Exporting Countries) হল তেল রফতানিকারক দেশগুলির একটি জোট, যারা বিশ্ব তেলের উৎপাদন ও দাম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?