OM Birla to Visit Bangladesh: তারেকের শপথপাঠ অনুষ্ঠানে যেতে পারবেন না মোদী, পরিবর্তে কাকে পাঠাবে নয়াদিল্লি?

India Bangladesh Relation: আগামী মঙ্গলবার অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি শপথপাঠ করবেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ওই দিনই শপথ নেবে নতুন মন্ত্রিসভা। তাই সেই অনুষ্ঠানকে মাথায় রেখে ইতিমধ্য়ে বিশ্বজুড়ে আমন্ত্রণ পাঠানো শুরু করে দিয়েছে ঢাকা। বিএনপির বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবীর আগেই জানিয়েছিলেন, ভারতের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাঠাতে আগ্রহী তারেক রহমান।

OM Birla to Visit Bangladesh: তারেকের শপথপাঠ অনুষ্ঠানে যেতে পারবেন না মোদী, পরিবর্তে কাকে পাঠাবে নয়াদিল্লি?
তারেকের শপথপাঠ অনুষ্ঠানে যাচ্ছেন না মোদীImage Credit source: Getty Image

|

Feb 15, 2026 | 5:51 PM

নয়াদিল্লি: তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। রবিবার এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। তাতে স্পষ্ট লেখা রয়েছে, আগামী মঙ্গলবার আয়োজিত তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে শপথপাঠ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন স্পিকার ওম বিড়লা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারত-বাংলাদেশের সম্পর্ক আজকের নয়। দুই দেশের অতীত-বর্তমান-ভবিষ্যৎ-সংস্কৃতি সবটাই পারস্পরিক ভাবে সম্পর্কিত। তাই বাংলাদেশের বুকে তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারকেও ভারত স্বাগত জানাচ্ছে। সেখানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উপস্থিতি কূটনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই দেশের আত্মীকতা বৃদ্ধি করবে।

আগামী মঙ্গলবার অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি শপথপাঠ করবেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ওই দিনই শপথ নেবে নতুন মন্ত্রিসভা। তাই সেই অনুষ্ঠানকে মাথায় রেখে ইতিমধ্য়ে বিশ্বজুড়ে আমন্ত্রণ পাঠানো শুরু করে দিয়েছে ঢাকা। বিএনপির বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবীর আগেই জানিয়েছিলেন, ভারতের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাঠাতে আগ্রহী তারেক রহমান। আর তেমনটাই হয়। তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ আসে ভারতের কাছে। কিন্তু তাতে যোগ দিতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বদলে যাবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

এই প্রতিনিধি বদলের কারণ কী? কূটনৈতিক স্তরে কি কোনও ফাঁক থেকে যাচ্ছে? নয়াদিল্লি সূত্রে খবর, তেমনটা ঠিক নয়! মঙ্গলবার মুম্বইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগে থেকেই বৈঠক করার কথা ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর। তাই ওই একই দিনে ঢাকায় উপস্থিত থাকতে পারবেন না তিনি।

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তারেক রহমানের শপথপাঠ অনুষ্ঠান ঘিরে মোট ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। যার মধ্য়ে রয়েছে পাকিস্তান এবং চিনের নাম। ইসলামাবাদের তরফে এই অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উপস্থিত থাকতে পারেন। তবে নিজেদের প্রতিনিধির নাম এখনও ঘোষণা করেনি বেজিং।