AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: গলা ফাটিয়ে হুমকি দিয়েছিল, সেই ভারতের কাছেই হাত পাতছে বাংলাদেশ!

India-Bangladesh: ভারত থেকে বিদ্যুত্‍ কিনতে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র আন্দোলনের সময় হাসিনা বিরোধী অধিকাংশ দল সেই চুক্তি বাতিলের দাবি তুলেছিল। এখনকার শাসকদল বিএনপি-ও বলেছিল, নতুন সরকার চুক্তি খুঁটিয়ে দেখবে। প্রয়োজনে চুক্তি বাতিল হবে।

Bangladesh: গলা ফাটিয়ে হুমকি দিয়েছিল, সেই ভারতের কাছেই হাত পাতছে বাংলাদেশ!
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Nov 15, 2026 | 2:36 PM
Share

নয়া দিল্লি: মুখে চুক্তি বাতিলের হুমকি। আর এখন হাতে ধরে সাধাসাধি। ১৫ শতাংশ বেশি দরে ভারত থেকে বাড়তি বিদ্যুৎ কেনার প্রস্তাব দিল বাংলাদেশ সরকার। এর জন্য বিদ্যুত্‍ মন্ত্রকের মাধ্যমে রিকোয়েস্ট ফর প্রোপোজাল বা আরপিএফ পাঠিয়েছে তারেক রহমান সরকার। বাংলাদেশ সরকারের প্রস্তাব, চুক্তির বাইরে ভারত থেকে অতিরিক্ত বিদ্যুত্‍ নেবে ঢাকা। এর জন্য নির্ধারিত দামের তুলনায় ১৫ শতাংশ বেশি দাম দিতে তৈরি ঢাকা।

গত সেপ্টেম্বর-অক্টোবরে ভারত থেকে রেকর্ড বিদ্যুত্‍ আমদানি করেছে ঢাকা। যতটা বিদ্যুত্‍ কেনার চুক্তি রয়েছে, তার থেকে ৩৮ শতাংশ বেশি পাঠিয়েছে ভারত। অথচ দেশের মানুষের থেকে, গোটা দুনিয়ার থেকে সেটা গোপন করে গিয়েছে তারেক রহমান সরকার।

ভারত থেকে বিদ্যুত্‍ কিনতে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র আন্দোলনের সময় হাসিনা বিরোধী অধিকাংশ দল সেই চুক্তি বাতিলের দাবি তুলেছিল। এখনকার শাসকদল বিএনপি-ও বলেছিল, নতুন সরকার চুক্তি খুঁটিয়ে দেখবে। প্রয়োজনে চুক্তি বাতিল হবে।

বিএনপি ক্ষমতায় এসে সেই চুক্তি খুঁটিয়ে দেখেছে। সব খতিয়ে দেখে আরও বেশি বিদ্যুৎ চেয়েছে। আদানি পাওয়ারের গোড্ডা প্ল্যান্ট থেকে সেই বিদ্যুত্‍ বাংলাদেশে গিয়েছে। এখন ওরা বলছে, এতে আমাদের দেশের চাহিদা মিটছে না। আরও বিদ্যুত্‍ লাগবে। চুক্তির বাইরে বিদ্যুত্‍ প্রয়োজন বলেই বাড়তি দামের প্রস্তাব। কূটনীতিকরা বলছেন, কেন তারেক রহমান প্রশাসন এ কথা বাইরে আনতে চায়নি, সেটা বুঝতেও অসুবিধা হওয়ার নয়। যে চুক্তির বিরোধিতায় গলা ফাটিয়েছিল, এখন আঁকড়ে ধরে হচ্ছে, এটা কী বলা যায়?

বাংলাদেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন অনেকটাই কম। গ্যাস সরবরাহে একটু এদিক- ওদিক হলেই ওপারে কলকারখানা বন্ধ হয়ে যায়। গত কয়েক মাস ধরে বেশ ভালোরকম বিদ্যুৎ সঙ্কটে পড়েছে বাংলাদেশ। মাস দেড়েক আগে অবস্থা এতটাই খারাপ ছিল যে কয়েক হাজার কারখানায় কাজ বন্ধ হয়ে যায়। রান্নাঘরেও তালা পড়ার জোগাড় হয়। অথচ বিদ্যুৎ বা গ্যাসের উত্‍পাদন বাড়ানোর চেষ্টা বাংলাদেশ করেনি। কারণ টাকা নেই। প্রযুক্তিও নেই। শেখ হাসিনা সেই কারণেই ভারত থেকে বিদ্যুৎ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই চুক্তিকে একসময় কাঠগড়ায় তুলে, এখন ভারতের কাছেই হাত পাতছেন তারেক রহমানরা।

Follow Us