AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia-Ukraine Conflict : ‘ইরাক থেকে আফগানিস্তান, কভার করেছেন বহু যুদ্ধ’, রুশ হামলায় ইউক্রেনে মৃত আরও এক সাংবাদিক

Russia-Ukraine Conflict : মঙ্গলবার একটি আমেরিকার নেটওয়ার্ক জানিয়েছে যে, ফক্স নিউজ়ের এক চিত্র সাংবাদিক। ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে এদিন মারা গিয়েছেন চিত্র সাংবাদিক পিয়েরে জাকরজেউস্কি (Pierre Zakrzewski)।

Russia-Ukraine Conflict : 'ইরাক থেকে আফগানিস্তান, কভার করেছেন বহু যুদ্ধ', রুশ হামলায় ইউক্রেনে মৃত আরও এক সাংবাদিক
ছবি সৌজন্যে : ফেসবুক
| Edited By: | Updated on: Mar 15, 2022 | 10:44 PM
Share

কিয়েভ : ২০ দিন পেরিয়ে গেলেও ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান অব্যাহত। গোলা-গুলির বিস্ফোরণে কালো ধোঁয়ায় ঢেকেছে শহর। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে প্রতিদিন প্রাণহানি হচ্ছে বহু মানুষের। তার মধ্যে যেরকম ইউক্রেনের নাগরিক রয়েছে সেরকমই রয়েছেন বহু বিদেশী নাগরিক। সাংবাদিকদেরও রেহাই করেনি রুশ বাহিনী। মঙ্গলবার একটি আমেরিকার নেটওয়ার্ক জানিয়েছে যে, ফক্স নিউজ়ের এক চিত্র সাংবাদিক। ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে এদিন মারা গিয়েছেন চিত্র সাংবাদিক পিয়েরে জাকরজেউস্কি (Pierre Zakrzewski)। গত ফেব্রুয়ারি থেকে তিনি ইউক্রেনে কাজ করছেন। তাঁর সহকর্মী বেনজামিন হল আহত হয়েছেন।

ফক্স নিউজ় মিডিয়ার সিইও সুজ়েন স্কট (Suzanne Scott) একটি বিবৃতিতে জানিয়েছেন, সোমবার ইউক্রেনের রাজধানীর বাইরে আগুনে জাকরজেউস্কি এবং বেনজামিন হলের গাড়ি আটকে পড়েছিল। সেখানেই মারা গিয়েছেন জাকরজেউস্কি এবং তাঁর সহকর্মী বেনজামিন আহত হয়েছেন। তিনি জানিয়েছেন, হল একজন ব্রিটিশ। তিনি ফক্স নেটওয়ার্কের সংবাদদাতা হিসেবে কাজ করেন। হল ইউক্রেনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। স্কট বলেছেন, “পিয়েরে একজন যুদ্ধক্ষেত্রের ফটোগ্রাফার। আমাদের সঙ্গে তাঁর কাজ করার সময় ইরাক থেকে আফগানিস্তান থেকে সিরিয়া পর্যন্ত ফক্স নিউজের প্রায় প্রতিটি আন্তর্জাতিক স্টোরি কভার করেছিলেন।” স্কট আরও বলেছেন, “সাংবাদিক হিসেবে তাঁর আবেগ ও প্রতিভা তুলনাহীন।”

প্রসঙ্গত, এর আগে রবিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মারা গিয়েছেন মার্কিন সাংবাদিক ব্রেন্ট রিনউড (Brent Renaud)। ইরপিনে আরেকজন সাংবাদিক আহতও হয়েছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে ব্রেন্টকে গুলি করে হত্যা করেছে রুশ বাহিনী। ভিডিয়ো তথ্যচিত্র নির্মাতা প্রেসের গাড়ি থেকে শরণার্থীদের সীমানা অতিক্রমের ছবি করছিলেন। সেইসময় বিদেশের প্রেসের গাড়িতে গুলি চালায় রুশ বাহিনী। সেই গুলিতেই মৃত্যু হয় মার্কিন সাংবাদিক ব্রেন্ট। তিনি নিউ ইয়র্ক টাইমসের একজন কন্ট্রিবিউটর ছিলেন।

আরও পড়ুন : Russia-Ukraine Conflict: ইউক্রেনীয় ব্যক্তির সামনেই আছড়ে পড়ল রুশ মিসাইল, কী হল তারপর? দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : Covid Lockdown In China: চিনে হচ্ছেটা কী? আরও একটি শহরে লকডাউন জারি, বাড়ছে আতঙ্ক

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!