AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Imran Khan: বাকি জীবন জেলেই কাটবে! ১০ বছরের পর এবার ১৪ বছরের কারাবাসের সাজা পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

Pakistan Tehreek-e-Insaf: মঙ্গলবারই দেশের গোপনীয় কূটনৈতিক তথ্য ফাস মামলায় ১০ বছরের জেল হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। বুধবার তোশাখানা মামলাতেও তাঁকে দোষী সাব্যস্ত করল আদালত। ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৪ বছরের সাজা দিল আদালত।

Imran Khan: বাকি জীবন জেলেই কাটবে! ১০ বছরের পর এবার ১৪ বছরের কারাবাসের সাজা পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী
ইমরান খানের ভোটের মনোনয়ন খারিজ। ফাইল ছবি।
| Updated on: Jan 31, 2024 | 12:25 PM
Share

ইসলামাবাদ: বাকি জীবনটা জেলেই কাটবে ইমরান খানের (Imran Khan)! একের পর এক মামলায় সাজা পেয়ে চলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। মঙ্গলবারই দেশের গোপনীয় কূটনৈতিক তথ্য ফাঁস মামলায় ১০ বছরের জেল হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। বুধবার তোশাখানা মামলাতেও তাঁকে দোষী সাব্যস্ত করল আদালত। ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৪ বছরের সাজা দিল আদালত।

মঙ্গলবারই পাকিস্তানের এক বিশেষ আদালত সাইফার মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ডের সাজা দেয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, গোপন কূটনৈতিক তথ্য ফাঁস  করে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। গোপন কূটনৈতিক তথ্যকেই সাইফার বলা হয়। ২০২২ সালের মার্চ মাসে পাকিস্তানের দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো হয়েছিল সাইফার। অভিযোগ, ইমরান খান সেই কূটনৈতিক তথ্য হারিয়ে ফেলেছিলেন।

সেই সাজার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবার আরেক মামলায় সাজা পেলেন ইমরান খান। এদিন তোশাখানা মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের সাজা দেওয়া হয়। প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খান যে দামি উপহারগুলি পেয়েছিলেন, পরবর্তী সময়ে তিনি তা বিক্রি করে দেন। এটি আইন বিরুদ্ধ কাজ। সেই মামলাতেই আজ সাজা দেওয়া হল ইমরান খানকে। আগামী সপ্তাহেই পাকিস্তানে সাধারণ নির্বাচন। তার আগে ইমরান খানের ১৪ বছরের সাজা তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের জন্য বড় ধাক্কা।

এই রায় ঘোষণার পরই পিটিআইয়ের মুখপাত্র বলেন, “বিচার ব্যবস্থার ইতিহাসে আরও একটি দুঃখজনক দিন।”

গত অগস্টেই গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। তারপর জামিনে একবার মুক্তি পেলেও আপাতত জেলেই রয়েছেন ইমরান খান। এই সাজা নতুন করে কার্যকর করা হবে নাকি বর্তমান কারাবাসের সঙ্গেই যুক্ত হবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ইমরান খানের আইনজীবী জানিয়েছেন, বুশরা বিবিকে এখনও গ্রেফতার করা হয়নি।

প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন। ইমরান খানই জেলে থাকায় এবারের নির্বাচন কার্যত একতরফা হবে, বিশেষ সুবিধা করতে পারবে না পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?