পাকিস্তানের কাজকর্ম দেখে গোটা বিশ্ব হাসছে! লজ্জায় পড়ে পাক সেনাকে এই কাজ করতেই হল…

Pakistan: যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত সরকার। আর তারপর থেকেই ভয়ে মরছে পাকিস্তান। তিনদিন আগেই দেখা যায়, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের বাঙ্কারগুলি ফাঁকা করে দিয়েছে সে দেশের সেনারা।

পাকিস্তানের কাজকর্ম দেখে গোটা বিশ্ব হাসছে! লজ্জায় পড়ে পাক সেনাকে এই কাজ করতেই হল...
পাকিস্তানের বাঙ্কারে তিনদিন আগে ও পরের ছবি।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 03, 2025 | 12:06 PM

ইসলামাবাদ: মুখে বড় বড় বুলি, এদিকে পাকিস্তানের কর্মকাণ্ডে হাসছে সারা বিশ্ব। লজ্জায় পড়ে পদক্ষেপ করতে হল পাক সেনাবাহিনীকে। তাও সাহস কুলিয়েছে অর্ধেক, তাই কাজও অর্ধেকই করল। ভারত হামলা করতে পারে, এই আশঙ্কায় পাকিস্তানি রেঞ্জাররা পতাকা খুলে নিয়েছিল। সেই নিয়ে হাসির রোল উঠতেই ফের পতাকা লাগাল পাক বাহিনী। তবে বাঙ্কারে ফিরতে এখনও ভয়।

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত সরকার। আর তারপর থেকেই ভয়ে মরছে পাকিস্তান। তিনদিন আগেই দেখা যায়, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের বাঙ্কারগুলি ফাঁকা করে দিয়েছে সে দেশের সেনারা। বাঙ্কার থেকে পাকিস্তানি পতাকাও খুলে নেয় পাক রেঞ্জার্সরা।

রীতিমত হাস্যকর এই কাণ্ডে অস্বস্তি ও সমালোচনার মুখে পড়ে পাকিস্তান সরকার। অস্বস্তিতে পড়েই  ফের নতুন পতাকা লাগিয়েছে পাক বাহিনী। তবে বাঙ্কারে এখনও ফেরেনি তারা। এখনও পাকিস্তানি পোস্টগুলি এখনও ফাঁকা পড়ে রয়েছে।

দিন কয়েক আগেই  পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে। এদিকে পাক সেনায় ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে। ৪৮ ঘণ্টায় পাকিস্তান সেনার কমপক্ষে ২৫০ জন সেনা কর্তা ও আধিকারিক ইস্তফা দিয়েছেন। ২৫০০ সেনা ইস্তফা দিয়েছেন শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের কারণ দেখিয়ে।

Loading...
Unable to load recommendations.
Follow Us