AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi Rome Visit: মেলোনিকে মোদী ‘মেলোডি’ টফি খাওয়াতেই চড়চড় করে বাড়ল শেয়ারের দাম!

Narendra Modi and Georgia Meloni: প্রধানমন্ত্রীর রোম সফরের মাঝেই তিনি এই উপহার দেন ইতালির প্রধানমন্ত্রীকে। উপহার পেয়ে খুশি মেলোনি সমাজমাধ্যমে এই উপহারের ভিডিও পোস্ট করে লেখেন, উপহারের জন্য ধন্যবাদ। স্বাভাবিকভাবেই এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।

PM Modi Rome Visit: মেলোনিকে মোদী 'মেলোডি' টফি খাওয়াতেই চড়চড় করে বাড়ল শেয়ারের দাম!
Parle Industries Shares Hit 5% Upper Circuit Over Modi-Meloni's 'Melody' Exchange.Image Credit: Facebook/Narendra Modi
| Edited By: | Updated on: May 20, 2026 | 6:47 PM
Share

কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ইতালি সফর (Italy Visit) ইতিমধ্যেই বেশ চর্চায়। আজ সকালেই নিজের সোশ্যাল মিডিয়ায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Georgia Meloni) সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবিগুলি। এমনকি ইতালি সফরে গিয়ে নরেন্দ্র মোদী মেলোনিকে বিখ্যাত ‘মেলোডি’ (Melody) টফির একটি প্যাকেট উপহার দিয়েছেন। এরপরেই কপাল খুলে গিয়েছে মেলোডির। এমনকি, মোদী-মেলোনি জুটিকেও ভালবেসে ‘মেলোডি’ বলে ডাকতে পছন্দ করেন নেটিজেনরা। তাঁদের এই নামের সঙ্গে মিল খাওয়া বিখ্যাত টফি ব্র্যান্ডের কোম্পানির শেয়ারে দেখা গিয়েছে চরম ঊর্ধ্বগতি। এই মূহুর্তে সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং এই #Melody ।

আজ মেলোডির সঙ্গে জড়িত পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ার বেড়েছে ৫%। বিএসই-তে (BSE) শেয়ার কেনাবেচা চলাকালীন, এই শেয়ারের দাম বেড়েছে ৫%, যা প্রায় ৫.২৫ টাকা। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে এই কোম্পানির শেয়ার বেড়েছে প্রায় ৭%। বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ‘ভাইরাল’ মেলোডি উপহারের ফলেই পার্লের এই শেয়ার বেড়ে গিয়েছে। তবে আসল বিষয় হল, শেয়ার বাজারের তালিকায় থাকা যে কোম্পানির শেয়ারের দামে এত চাঞ্চল্য, সেই কোম্পানির সঙ্গে মেলোডি চকলেটের কোনও সম্পর্ক নেই।এই পার্লে ইন্ডাস্ট্রিজ আদৌ এই চকলেট তৈরী করে না। আসলে মেলোডি টফি তৈরী করে ‘পার্লে প্রোডাক্টস’, যারা পরিচিত পার্লে-জি বিস্কুট, পপিন্স লজেন্স, মোনাকো বিস্কিট, পার্লে চিপস ইত্যাদি তৈরী করার জন্য।

যদিও এই উপহার আদান-প্রদানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে, তার ফলেই সম্ভবত এই উন্নতি ঘটেছে পার্লে ইন্ডাস্ট্রিজের (Parle Industries)। আসলে, পার্লে প্রোডাক্টস (Parle Products) শেয়ার বাজারে তালিকাভুক্ত কোনও কোম্পানিই নয়। এমনকি, ইটির (ET) প্রতিবেদন অনুযায়ী, তাদের শেয়ারের মাধ্যমে দামের এই ওঠানামা নিয়ে পার্লে ইন্ডাস্ট্রিজ কোনও মন্তব্য করেনি।

প্রধানমন্ত্রীর রোম সফরের মাঝেই তিনি এই উপহার দেন ইতালির প্রধানমন্ত্রীকে। উপহার পেয়ে খুশি মেলোনি সমাজমাধ্যমে এই উপহারের ভিডিও পোস্ট করে লেখেন, উপহারের জন্য ধন্যবাদ। স্বাভাবিকভাবেই এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। আর এর পরেই পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ারে এই ওঠানামা শুরু হয়।

Follow Us