AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Punjab youth shot dead: পিৎজা ডেলিভারি করতে গিয়েছিলেন, নিউইয়র্কে পঞ্জাবের যুবকের সঙ্গে যা হল…

Punjab youth shot dead in New York: ২৮ বছরের গুরদীপের হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নর্থ আমেরিকা পাঞ্জাবি অ্যাসোসিয়েশন (NAAPA)। সংগঠনের তরফে জানানো হয়েছে, ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে চলবে না। NAPA-র এক্সিকিউটিভ ডিরেক্টর সতনাম সিং চাহাল বলেন, ‘‘প্রতিবার কোনও তরুণ পাঞ্জাবি বা শিখের মৃত্যু হলে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। বারবার এই ধরনের হিংসাকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না।’’ 

Punjab youth shot dead: পিৎজা ডেলিভারি করতে গিয়েছিলেন, নিউইয়র্কে পঞ্জাবের যুবকের সঙ্গে যা হল...
মৃত গুরদীপ সিং
| Updated on: Aug 23, 2026 | 4:52 PM
Share

নিউইয়র্ক: পরিবারের হাল ফেরাতে আমেরিকা পাড়ি দিয়েছিলেন। নিউইয়র্ক শহরের ব্রুকলিনে ডেলিভারির কাজ করতেন। আর পিৎজা ডেলিভারি করতে গিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গুলিতে মৃত্যু হল পঞ্জাবের বছরের আঠাশের যুবকের। মৃতের নাম গুরদীপ সিং। তিনি পাঞ্জাবের কপুরথলা জেলার জাবোওয়াল গ্রামের বাসিন্দা।

নিউইয়র্কে ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করতেন গুরদীপ। বর্তমানে তিনি আমেরিকার বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে বসবাস করছিলেন। ৯ বছর আগে আমেরিকা গিয়েছিলেন। এত বছরেও পরিবারের সঙ্গে দেখা করতে দেশে ফিরতে পারেননি তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই গুরদীপের উপর হামলা চালানো হয়ে থাকতে পারে।

গুরদীপের বাবা পেয়ারালাল জানিয়েছেন, ছেলে আমেরিকার যাওয়ার জন্য বিপুল ঋণ করেছিলেন। আমেরিকায় পৌঁছনোর পরও দীর্ঘদিন নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে গুরদীপকে। পরিবারের হাল ফেরানোর আশায় দিন-রাত পরিশ্রম করতেন তাঁর ছেলে।

২৮ বছরের এই যুবকের হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নর্থ আমেরিকা পাঞ্জাবি অ্যাসোসিয়েশন (NAAPA)। সংগঠনের তরফে জানানো হয়েছে, ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে চলবে না। NAPA-র এক্সিকিউটিভ ডিরেক্টর সতনাম সিং চাহাল বলেন, ‘‘প্রতিবার কোনও তরুণ পাঞ্জাবি বা শিখের মৃত্যু হলে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। বারবার এই ধরনের হিংসাকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না।’’ ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য তদন্তকারীদের কাছে আবেদন জানিয়েছে NAPA। তদন্ত শেষ হওয়ার আগে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর বিরুদ্ধেও সতর্ক করেছে সংগঠনটি। NAPA-র বক্তব্য, আমেরিকায় বসবাসকারী শিখ ও পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষও প্রত্যেক আমেরিকান নাগরিকের মতোই নিরাপত্তা পাওয়ার অধিকারী।

টেনেসিতে গুলিতে খুন গুজরাটি ব্যবসায়ীও-

দিন তিনেক আগেই আমেরিকার টেনেসির জ্যাকসনে ৬২ বছরের এক গুজরাটি ব্যবসায়ীকে তাঁর দোকানের ভিতর গুলি করে খুন করা হয় বলে সংবাদসংস্থা ANI জানিয়েছে। ঘটনার সময় তাঁর ১৯ বছরের মেয়ে সেখানে উপস্থিত ছিলেন। ANI-র প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার মুখোশ পরা এক ব্যক্তি সুরেশ পরশোত্তমদাস প্যাটেলের দোকানে ঢোকে। অভিযোগ, ক্যাশ ড্রয়ার থেকে টাকা লুট করার পর ওই ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরেশের। প্রায় ৩০ বছর ধরে আমেরিকায় বসবাস করছিলেন সুরেশ। ঘটনার মাত্র এক সপ্তাহ আগে জ্যাকসন শহরে নতুন একটি ব্যবসা শুরু করেছিলেন তিনি।

Follow Us