Durand Cup 2026 Final: হাবাসের মগজাস্ত্রে ডার্বি জয়, ২২ বছর পর ডুরান্ড কাপ জিতল ইস্টবেঙ্গল!
East Bengal vs Mohun Bagan: ২০২৩ সালের পর আবার ৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। একদিকে রয়েছেন রশিদ-জেসিন টিকেরা। আবার অন্যদিকে রয়েছেন মিগুয়েল-ম্যাকলারেনরা। লাল-হলুদ কোচ হাবাস বেশ অভিজ্ঞ। আবার বাগানের কোচ প্যানোসের কাছে এটি দ্বিতীয় ডার্বি, যার মধ্যে একটি আবার ফাইনাল। ১ম ম্যাচের মতো এই ম্যাচেও কি জিতবে সবুজ-মেরুন? নাকি ফল বদলাবে লাল-হলুদ? জানতে চোখ রাখুন TV9 বাংলার পর্দায়।

২০২৩ সালের পর আবার ৩ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ফাইনালে শেষ সাক্ষাতে জিতেছিল মোহনবাগান। গোল করেছিলেন বাগানের দিমিত্রি পেত্রাতোস। এই বছরেও ডুরান্ড কাপ শুরু হয়েছিল ডার্বি ম্যাচ দিয়েই। সেই ম্যাচে ১-০ জিতেছে সবুজ-মেরুন। গোল করেছিলেন সাহাল আব্দুল সামাদ। আজ কী ইস্টবেঙ্গল বদলা নিতে পারবে? নাকি আজকেও জিতবে মোহনবাগান? ডুরান্ড কাপ ইতিহাসে ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছে সবুজ মেরুন। ১৬ বার চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ। আজ জিতবে কে? মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল?
LIVE NEWS & UPDATES
-
Durand Cup 2026, EBFC – 4 : MBSG – 1 – কে কী পুরস্কার পেলেন?
- গোল্ডেন গ্লাভস – বিশাল কাইথ (মোহনবাগান সুপারজায়েন্ট)
- গোল্ডেন বুট – আলাদিন আজারাই (নর্থইস্ট ইউনাইটেড)। ৯ গোল করেছেন আলাদিন।
- গোল্ডেন বল – এডমুন্ড (ইস্টবেঙ্গল)
৩ লক্ষ টাকার আর্থিক পুরস্কার পেলেন এডমুন্ড। ডুরান্ড কাপ রানার্স হওয়ার ফলে ৬০ লক্ষ টাকা পুরস্কার পেল মোহনবাগান। চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল পেল ১ কোটি ২১ লক্ষ টাকা।
-
Durand Cup 2026, EBFC – 4 : MBSG – 1 – খেলা শেষ, চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল!
খেলা শেষ। একাধিক সুযোগ সত্ত্বেও জিততে পারল না মোহনবাগান। ২০০৪ সালের পর আবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। ৪-১ গোলে সবুজ মেরুনকে উড়িয়ে দিল লাল-হলুদ।
-
-
Durand Cup 2026, EBFC – 4 : MBSG – 1 – ৫ মিনিট অতিরিক্ত সময়!
৯০ মিনিট অতিক্রান্ত, ৫ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
-
Durand Cup 2026, EBFC – 4 : MBSG – 1 – আর বাকি মাত্র ৫ মিনিট!
৮৫ মিনিট অতিক্রান্ত। এখনও ৪-১ এগিয়ে লাল-হলুদ। ক্রমাগত আক্রমণ করছে মোহনবাগান কিন্তু কিছুই যেন আজ ক্লিক করছে না বাগানের।
-
Durand Cup 2026, EBFC – 4 : MBSG – 1 – লাল-হলুদ গ্যালারিতে শব্দব্রম্ভ!
আর বাকি ১৫ মিনিট। ইতিমধ্যেই গ্যালারিতে হাজার হাজার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েছেন লাল-হলুদ সমর্থকরা। ২২ বছর পর ডুরান্ড কাপ জয় থেকে মাত্র ১৫ মিনিট দূরে ইস্টবেঙ্গল।
-
-
Durand Cup 2026, EBFC – 4 : MBSG – 1 – জোড়া বদল লাল-হলুদের!
৭১ মিনিট অতিক্রান্ত। উঠে গেলেন আজকের হ্যাটট্রিক হিরো এডমুন্ড। তাঁর বদলে দলে এলেন জেসিন টিকে। একই সঙ্গে দানি রামিরেজের বদলে মাঠে আনা হল মহম্মদ আসিফকে।
-
Durand Cup 2026, EBFC – 4 : MBSG – 1 – ৬০% বল পজেশন বাগানের!
৪-১ গোলে পিছিয়ে থাকলেও বল পজেশন বেশি মোহনবাগানের। ৬০-৪০ এগিয়ে সাহালরা। কিন্তু এখন দরকার গোল। ৬৫ মিনিট অতিক্রান্ত।
-
Durand Cup 2026, EBFC – 4 : MBSG – 1 – মাঠে নামলেন গত ডার্বির গোলদাতা সাহাল!
৬২ মিনিট খেলা অতিক্রান্ত। এখনও ৪-১ এগিয়ে লাল হলুদ। এর মধ্যেই আরও ৩ বদল করল মোহনবাগান। তুলে নেওয়া হল লিস্টন কোলাসো, আপুইয়া, অনিরুদ্ধ থাপাকে। নামানো হল কিয়ান নাসিরি, সাহাল আব্দুল সামাদ, দীপক টাংরিকে।
-
Durand Cup 2026, EBFC – 4 : MBSG – 1 – হলুদ কার্ড দেখলেন আপুইয়া!
রশিদকে ফাউল করার ফলে হলুদ কার্ড দেখানো হল আপুইয়াকে। ধীরে ধীরে ডিফেন্স জমাট করছে লাল-হলুদ ব্রিগেড।
-
Durand Cup 2026, EBFC – 4 : MBSG – 1 – প্রথম বদল মোহনবাগানের!
প্রথম বদল করল মোহনবাগান। সমীর জেলকোভিচকে তুলে কোচ নামালেন মিগুয়েলকে।
-
Durand Cup 2026, EBFC – 4 : MBSG – 1 – শুরু হল দ্বিতীয়ার্ধ!
এত খারাপ অবস্থা শেষ কবে হয়েছে মোহনবাগানের? প্রথমার্ধে ভয়ানক অবস্থার পর শুরু হল দ্বিতীয়ার্ধ। কামব্যাক করতে পারবে মোহনবাগান?
-
Durand Cup 2026, EBFC – 4 : MBSG – 1 – ভেঙে যাবে ৫ গোলের রেকর্ড?
প্রথমার্ধ শেষ। ভয়াবহ দুরবস্থা মোহনবাগানের। দুরন্ত হ্যাটট্রিক করলেন এডমুন্ড লালরিন্ডিকা। ৪৫ মিনিটের পর ৪-১ গোলে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। আজ কি ভেঙে যাবে ৫ গোলের রেকর্ড?
-
Durand Cup 2026, EBFC – 4 : MBSG – 1 – এডমুন্ডের হ্যাটট্রিক!
৪৪ মিনিটেই হ্যাটট্রিক করে ফেললেন এডমুন্ড। ৪-১ এগিয়ে গেল ইস্টবেঙ্গল!
-
Durand Cup 2026, EBFC – 3 : MBSG – 1 – গোল পেল বাগান!
অবশেষে গোল পেল মোহনবাগান। গোল করলেন মণবীর সিং। স্কোর ৩-১।
-
Durand Cup 2026, EBFC – 3 : MBSG – 0 – আবার গোল, ৩-০ ইস্টবেঙ্গল!
ফাঁকা বক্স, বাজে ডিফেন্স বাগানের। ফল? এডমুন্ডের জোড়া গোলে ২৪ মিনিটে ৩-০ এগিয়ে ইস্টবেঙ্গল।
-
Durand Cup 2026, EBFC – 2 : MBSG – 0 – গোল বাঁচালেন গিল!
২০ মিনিটের মাথায় দুরন্ত ফ্রি কিক বাঁচালেন লাল-হলুদ গোলকিপার গিল। বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল মোহনবাগান। লিস্টন কোলাসোর শট সেভ করলেন লাল-হলুদ গোলকিপার।
-
Durand Cup 2026, EBFC – 2 : MBSG – 0 – পরপর দুই শটে দুই গোল, ১ মিনিটের মধ্যে ২ গোল খেয়ে গেল মোহনবাগান!
১০ মিনিটের মাথায় দুর্দান্ত গোল পেলেন বিপিন সিং। ম্যাচে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। এর ঠিক পরের মিনিটেই এডমুন্ডের জোরালো শট বাগান কিপার বিশালকে পরাস্ত করে ঢুকে গেল জালে। ১১ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।
-
Durand Cup 2026, EBFC – 0 : MBSG – ০৭ মিনিটে প্রথম গোলমুখী আক্রমণ
মাঠের ডানদিক থেকে আক্রমণ করছে সবুজ-মেরুন। ইতিমধ্যেই বাগান দল বেশ কিছু আক্রমণ করলেও ইস্টবেঙ্গল দলের ডিফেন্স আপাতত কোনও ভুল করেনি।
-
Durand Cup 2026 Final : সর্বোচ্চ গোলদাতা হবেন কে?
আজকের ম্যাচে রেফারিং করছেন আদিত্য পুরকায়স্থ। এই মুহূর্তে ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন আলাদিন আজারাই (নর্থইস্ট ইউনাইটেড)। ৭ গোল করে দ্বিতীয় স্থানে এসসি দিল্লির রদ্রিগো। ৫ গোল করে তৃতীয় স্থানে আছেন মোহনবাগানের সাহাল আব্দুল সামাদ।
-
Durand Cup 2026 Final : মোহনবাগানের প্রথম একাদশ
বিশাল কাইথ, শুভাশিস বসু (অধিনায়ক) রাহুল ভেকে, অনিরুদ্ধ থাপা, সমীর জেলকোভিচ, আলবার্তো রদ্রিগেজ, অভিষেক টেকচ্যাম সিং, মণবীর সিং, লিস্টন কোলাসো, আপুইয়া, জেমি ম্যাকলারেন
কোচ – প্যানজিওটিস দিলমপেরিস
-
Durand Cup 2026 Final : ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
প্রভসুখন গিল, মহম্মদ রশিদ (অধিনায়ক), জয় গুপ্তা, বিপিন সিং, সন্দীপ মান্ডি, এডমুন্ড, দানি রামিরেজ, আনোয়ার আলি, জিকসন সিং, লালচুংনুঙ্গা, হার্দিক ভাট
কোচ – আন্তোনিও লোপেজ হাবাস
Published On - Aug 23,2026 4:40 PM
