Report Card of Muhammad Yunus: কী খেল দেখালেন ইউনূস? পেটে আগুন বাংলাদেশের

Bangladesh: অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। অথচ বাংলাদেশকে ঋণের বোঝা থেকে বের করতে পারছেন না। অনাদায়ী ঋণ ও খেলাপি ঋণের দায়ে জর্জরিত বাংলাদেশ। সখ্য বেড়েছে পাকিস্তান-চিনের সঙ্গে।

Report Card of Muhammad Yunus: কী খেল দেখালেন ইউনূস? পেটে আগুন বাংলাদেশের
বাংলাদেশ কতটা শুধরালেন ইউনূস?Image Credit source: TV9 বাংলা

|

Dec 11, 2024 | 5:59 AM

চর্চায় বাংলাদেশ। কখনও ওপার বাংলায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার, কখনও আবার বিদ্রোহ-আন্দোলন। গোটা বিশ্বেরই নজর বাংলাদেশের উপরে। হাসিনা এখন অতীত। কয়েক দশকের রাজত্ব থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন গণ আন্দোলনের মুখে পড়ে। বর্তমানে বাংলাদেশের দায়িত্বভার নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের কাঁধে। অন্তর্বর্তী সরকারই চালাচ্ছে বাংলাদেশ। সবে চার মাস হয়েছে, এর মধ্যেই অনেকের মনে প্রশ্ন, ইউনূসের নেতৃত্বে কেমন চলছে দেশ শাসন? আদৌ কি বড় কোনও পরিবর্তন হয়েছে? নাকি যে কূল ছিল, সেই কূলেই থেকে গেল নতুন বাংলাদেশের বৈতরণী? হাসিনার নেতৃত্বে আওয়ামি লিগের পতন হয়েছিল ৫ অগস্ট। তারপর ৮ অগস্ট অন্তর্বর্তী সরকারের গঠন। সরকারের প্রধান হিসাবে মহম্মদ ইউনূসের শপথ গ্রহণ। বাংলাদেশের এই পালাবদলকে ওপার বাংলার অনেকেই ‘দ্বিতীয় স্বাধীনতা লাভ‘ বলে অ্যাখ্যা দিয়েছিলেন।  ইউনূসও আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ সংস্কারের, এক নতুন বাংলাদেশ গঠনের।  কতটা এগোল সেই সংস্কারের কাজ? তথ্য পরিসংখ্যান কিন্তু বলছে অন্য কথাই। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন
Follow Us