AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabuj Sathi Cycle Smuggling: ৭০০০ টাকায় বাংলার ‘সবুজ সাথী’ সাইকেল বাংলাদেশে বিক্রির অভিযোগ!

Cycle Smuggling: শুধু খুলনা নয়, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙা, কুষ্টিয়া, যশোহর, সাতক্ষিরা, ঝিনাইদহতেও সবুজসাথীর বিক্রি হচ্ছে। সাইকেল বিক্রেতারা জানিয়েছেন, ভারতের সাইকেল বিক্রি হচ্ছে। বিশ্ববাংলার লোগো লাগানো থাকলেও, তাতে সমস্যা হবে না। 

Sabuj Sathi Cycle Smuggling: ৭০০০ টাকায় বাংলার 'সবুজ সাথী' সাইকেল বাংলাদেশে বিক্রির অভিযোগ!
সবুজ সাথীর সাইকেল!Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Apr 25, 2024 | 10:42 AM
Share

ঢাকা: রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ‘সবুজ সাথী’ (Sabuj Sathi)। পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারের। এই প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী সহ সব নেতা-নেত্রীরাই ভোট প্রচারে বলছেন। পড়ুয়াদের জন্য যে বিনামূল্যে সাইকেল, তা এবার বাংলা ছাড়িয়ে বাংলাদেশে (Bangladesh) পৌঁছে গিয়েছে! অভিযোগ, বাংলা থেকে সাইকেল পাচার করে বিক্রি করা হচ্ছে বাংলাদেশে।

সম্প্রতি বাংলাদেশের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োর সত্যতা টিভি নাইন বাংলা যাচাই না করলেও, টিভি নাইন বাংলা পৌঁছে গিয়েছিল জলঙ্গি, সেখান থেকে সীমান্ত পেরিয়ে সোজা বাংলাদেশের খুলনায়। সেখানে বাংলার পড়ুয়াদের জন্য বরাদ্দ করা সরকারি সাইকেল, বাংলার গণ্ডি পার করে বিক্রি হচ্ছে খুলনায়, তাও খুল্লাম খুল্লাই।

পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলার লোগো লাগানো সাইকেলই বাংলাদেশের বিভিন্ন হাটে বিক্রি হচ্ছে বলে অভিযোগ। কীভাবে? মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ২০০ কিলোমিটার পার করে, কাটাতাঁর পেরিয়েই খুলনার সাহাপুর হাটে বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল। স্থানীয় বাসিন্দারাও স্বীকার করে নিয়েছেন যে বাংলা থেকে পাচার করে সবুজসাথী সাইকেল কম দামে বাংলাদেশে বিক্রি করা হচ্ছে।

শুধু খুলনা নয়, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙা, কুষ্টিয়া, যশোহর, সাতক্ষিরা, ঝিনাইদহতেও সবুজসাথীর বিক্রি হচ্ছে। সাইকেল বিক্রেতারা জানিয়েছেন, ভারতের সাইকেল বিক্রি হচ্ছে। বিশ্ব বাংলার লোগো লাগানো থাকলেও, তাতে সমস্যা হবে না।

এই বিষয় নিয়ে খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান জানিয়েছেন, এখনও অবধি তাদের কাছে এই বিষয়ে কোনও খবর আসেনি। বিষয়টা অনুসন্ধান করে দেখা হবে।

সূত্রের খবর, মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকেই বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে সবুজসাথীর সাইকেল। জলঙ্গি, সাগরপাড়া থেকে স্কুল পড়ুয়াদের পাওয়া সাইকেল ৭০০-৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ওই সাইকেলই বাংলাদেশে বিকোচ্ছে ৭০০০-৭৫০০ টাকায়। মুর্শিদাবাদের জলঙ্গির স্থানীয় বাসিন্দারাও বলছেন, সবুজসাথীতে পাওয়া সাইকেল একটু পুরনো হয়ে গেলেই অনেকে বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ গরিব পড়ুয়াদের রাজ্য সরকারের দেওয়া সাইকেল নিয়েও দুর্নীতি চলছে রমরমিয়ে।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি