AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: পাকিস্তানের সেনাছাউনিতে জোড়া আত্মঘাতী বিস্ফোরণ, ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ

Pakistan: এক পুলিশ অফিসার জানিয়েছেন, আত্মঘাতী বিস্ফোরণে ২ জঙ্গি নিজেদের উড়িয়ে দেয়। বিস্ফোরণের পর আরও কয়েকজন জঙ্গি সেনাছাউনিতে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৬ জঙ্গির মৃত্যু হয়।

Pakistan: পাকিস্তানের সেনাছাউনিতে জোড়া আত্মঘাতী বিস্ফোরণ, ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ
বিস্ফোরণের জেরে আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়
| Updated on: Mar 05, 2025 | 8:23 AM
Share

পেশোয়ার: পাকিস্তানের সেনাছাউনিতে বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা। মঙ্গলবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় সেনাছাউনিতে ওই জোড়া আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। জোড়া বিস্ফোরণে কমপক্ষে ২০ জন জখম হয়েছেন।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতদের মধ্যে তিনজন শিশু ও ২ জন মহিলা রয়েছেন। বিস্ফোরণে তীব্রতা এতটাই ছিল যে দুটি চার ফুটের গর্ত তৈরি হয়ে গিয়েছে। আশপাশের কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক পুলিশ অফিসার জানিয়েছেন, আত্মঘাতী বিস্ফোরণে ২ জঙ্গি নিজেদের উড়িয়ে দেয়। বিস্ফোরণের পর আরও কয়েকজন জঙ্গি সেনাছাউনিতে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৬ জঙ্গির মৃত্যু হয়। সংবাদসংস্থা এএফপি-কে এক আধিকারিক জানিয়েছেন, আত্মঘাতী বিস্ফোরণের পর ১২ জঙ্গি সেনাছাউনিতে ঢোকার চেষ্টা করেছিল।

সেনাছাউনিতে হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর আর্মড গ্রুপ। গত বছরের জুলাইয়ে এই সেনাছাউনিতে একই রকমভাবে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল এই জঙ্গি সংগঠন। তাতে ৮ পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়।

কয়েকদিন আগে পাকিস্তানের একটি ধর্মীয় স্কুলে আত্মঘাতী হামলা হয়েছিল। তাতে ৬ জনের মৃত্যু হয়। ইসলামাবাদের একটি সংস্থার তথ্য বলছে, গত বছর হামলায় পাকিস্তানে ১৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান শাসন শুরু হওয়ার পর পাকিস্তানে জঙ্গি হামলা বেড়েছে বলে অভিযোগ। পাকিস্তানের বক্তব্য, আফগানিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। জঙ্গিদের আফগানিস্তানের মাটি থেকে উপড়ে ফেলতে ব্যর্থ সেদেশের সরকার। তালিবান সরকার অবশ্য পাকিস্তানের অভিযোগ খারিজ করে দিয়েছে।

Follow Us
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?