AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন’, ভারতের করোনা কাঁটায় ‘মর্মাহত’ হু প্রধান

এই অবস্থায় ভারতকে যথা সম্ভব সাহায্য করবে হু, এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম।

'পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন', ভারতের করোনা কাঁটায় 'মর্মাহত' হু প্রধান
ফাইল চিত্র
| Updated on: Apr 26, 2021 | 11:13 PM
Share

জেনেভা: দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ ছাড়িয়েছে। রাজধানীতে অক্সিজেনের হাহাকার, সৎকারের মাটি পর্যন্ত মিলছে না। ঘণ্টায় ১৪ জনেরও বেশি মানুষ মারা যাচ্ছেন। অন্যান্য রাজ্যেও শয্যা সঙ্কট। পার্কিং লট, গুরুদ্বারে লঙ্গর খুলে চলছে অক্সিজেন দেওয়ার কাজ। ভারতের এই পরিস্থিতিতে মর্মাহত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান। সাংবাদিকদের তিনি বলেন, “ভারতের পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন, হৃদয় ভেঙে যাচ্ছে।”

দৈনিক সংক্রমণের নিরিখে আমেরিকাকে পিছনে ফেলে বিশ্বে প্রথম ভারত। এই অবস্থায় ভারতকে যথা সম্ভব সাহায্য করবে হু, এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েক হাজার অক্সিজেন কনসানট্রাক্টর ও মোবাইল ফিল্ড হাসপাতাল এবং ল্যাবরেটরি ভারতে পাঠাচ্ছে। তা ছাড়াও ভারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২,৬০০ জন বিশেষজ্ঞকে ভারতে পাঠিয়েছে, যাঁরা পোলিও ও টিবি নিয়ে কাজ করেছেন।

পাশাপাশি সারা বিশ্বের করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। গত ৯ সপ্তাহ ধরে লাগাতার বিশ্বের দৈনিক সংক্রমণের হার বাড়ছে। যার সিংহভাগই ভারত থেকে। তাই ভারতের করোনা পরিস্থিতি সারা বিশ্বকে ভাবাচ্ছে। ইতিমধ্যেই ভারতে করোনা প্রতিষেধক তৈরির কাচামাল পাঠানোর কথা জানিয়েছে আমেরিকা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। অন্যদিকে ভারতের পাশে থাকার কথা জানিয়েছে ব্রিটেন। সেখান থেকে ভেন্টিলেটর ভারতে আসছে। আগেই ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে ভারতের এই লড়াই সকলের লড়াই। সব মিলিয়ে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে গোটা বিশ্ব।

উল্লেখ্য,  গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। একদিনেই মৃত্যু হয়েছে ২৮১২ জনের। এটিই এখনও অবধি দৈনিক মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩-তে। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৩ লাখ ৪ হাজার ৩৮২ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লাখ ১৩ হাজার ৬৫৮।

আরও পড়ুন: মোদীর সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ বাইডেনের, কথা হল টিকার কাঁচামাল সরবরাহ নিয়েও

Follow Us
জ্বালানি সাশ্রয়ে পথ দেখালেন প্রধানমন্ত্রী
জ্বালানি সাশ্রয়ে পথ দেখালেন প্রধানমন্ত্রী
মদনের পাশে দাঁড়িয়ে অর্জুনের 'ও লাভলি', কামারহাটির বিধায়কের মুখে হাসি
মদনের পাশে দাঁড়িয়ে অর্জুনের 'ও লাভলি', কামারহাটির বিধায়কের মুখে হাসি
আটকাতেই হবে ভোট পরবর্তী হিংসা, কড়া নির্দেশ CP নন্দের
আটকাতেই হবে ভোট পরবর্তী হিংসা, কড়া নির্দেশ CP নন্দের
মুখ্যসচিবের কড়া পদক্ষেপ, রাতারাতি ভোলবদল 'অবৈধ' টোল প্লাজার
মুখ্যসচিবের কড়া পদক্ষেপ, রাতারাতি ভোলবদল 'অবৈধ' টোল প্লাজার
স্কুলে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীতের পাশাপাশি গাইতে হবে রাষ্ট্রীয় গীত
স্কুলে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীতের পাশাপাশি গাইতে হবে রাষ্ট্রীয় গীত
বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশের বাণিজ্য ঘাটতি কমবে?
বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশের বাণিজ্য ঘাটতি কমবে?
দেশবাসীকে বার্তা দিয়েছিলেন, এবার পথও দেখালেন প্রধানমন্ত্রী
দেশবাসীকে বার্তা দিয়েছিলেন, এবার পথও দেখালেন প্রধানমন্ত্রী
বাসে চেপে শপথ নিতে গেলেন বিধায়করা
বাসে চেপে শপথ নিতে গেলেন বিধায়করা
স্কুলে প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়া নিয়ে কী নির্দেশ শিক্ষা দফতরের?
স্কুলে প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়া নিয়ে কী নির্দেশ শিক্ষা দফতরের?
'ভদ্রাসন' নন্দীগ্রাম ছাড়লেন শুভেন্দু, কী হল বিধানসভায়?
'ভদ্রাসন' নন্দীগ্রাম ছাড়লেন শুভেন্দু, কী হল বিধানসভায়?