AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশজুড়ে নিষিদ্ধ বোরখা ও মাদ্রাসা, প্রতিবাদে বিদেশমন্ত্রীর হস্তক্ষেপের দাবি মুসলিম সংগঠনের

সংগঠনের দাবি, দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে শ্রীলঙ্কা সরকারের এই সিদ্ধান্ত।

দেশজুড়ে নিষিদ্ধ বোরখা ও মাদ্রাসা, প্রতিবাদে বিদেশমন্ত্রীর হস্তক্ষেপের দাবি মুসলিম সংগঠনের
ফাইল চিত্র
| Updated on: Mar 19, 2021 | 11:09 PM
Share

কেপটাউন: এক দেশে বোরখা ও মাদ্রাসা (ইসলামিক স্কুল) বন্ধ করার প্রতিবাদে তীব্র আপত্তি জানাল আরেক দেশের মুসলিম সংগঠন। সম্প্রতি শ্রীলঙ্কা (Sri Lanka) সরকারের মন্ত্রী সেদেশে বোরখার ব্যবহার এবং মুসলিম ধর্মাবলম্বি স্কুলগুলি বন্ধ করার নির্দেশ দেন। যে সিদ্ধান্তের বিরুদ্ধে এ বার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিদেশমন্ত্রীকে পুরো ঘটনায় হস্তক্ষেপের দাবি জানিয়েছে সেখানকার একটি মুসলিম সংগঠন।

প্রতিবাদী এই সংগঠনের নাম ইউনাইটেড ‘উলেমা কাউন্সিল অব সাউথ আফ্রিকা’। ওই সংগঠনের দাবি, দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে শ্রীলঙ্কা সরকারের এই সিদ্ধান্ত। সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী নালেদি পান্ডোর যেন অবিলম্বে বিষয়তে হস্তক্ষেপ করেন, এমনটাই দাবি ওই সংগঠনের।

তবে এই প্রথমবার নয়, এর আগেও শ্রীলঙ্কা সরকারের একটি সিদ্ধান্তকে ‘মুসলিম-বিরোধী’ বলে দাবি করেছিল ওই ইসলামিক সংগঠন। করোনা সংক্রমণের সময় করোনায় মৃত ব্যক্তিদের দেহ কবরের বদলে দাহ করার কথা বলা হয়। যা নিয়ে মুসলিম ধর্মালম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে। তবে নিজের অবস্থান থেকে সরেনি সরকার। এ বার ফের আরেক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব ওই সংগঠন।

আরও পড়ুন: West Bengal Election 2021 Opinion Poll: নন্দীগ্রামে জিতছেন কে, মমতা না শুভেন্দু?

দ্বীপরাষ্ট্রের এহেন একাধিক সিদ্ধান্তের কারণ খুঁজতে গেলে দু’বছর পিছিয়ে যেতে হবে। ২০১৯ সালে বুদ্ধ ধর্মালম্বী অধ্যুষিত এই দেশের একটি গির্জায় মুসলিম জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়। তারপরই রাজাপক্ষ নির্বাচনে জিতে প্রতিশ্রুতি দেন ধর্মীয় মৌলবাদ বন্ধ করার। এই সিদ্ধান্তের ফলশ্রুতি হিসেবে সম্প্রতি শ্রীলঙ্কার নিরাপত্তা মন্ত্রী শরথ উইরাসেকরা জানিয়ে দেন, বন্ধ হবে বোরখা পরা। তার সঙ্গে বন্ধ হবে ইসলামিক স্কুলও।

আরও পড়ুন: West Bengal Election 2021 Opinion Poll: মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চায় বাংলা?

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?