Straight of Hormuz: হরমুজ প্রণালীতে ঢুকতেই পরপর গুলি! ফিরে গেলে ভেসেল
Ir এদিন বেশ কিছু ভেসেলে শোনা যায়, ইরানের নৌবাহিনী ফের হরমুজ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করছে। রেডিও বার্তায় নৌবাহিনীর তরফ থেকে বার্তা দেওয়া হয়, মার্কিন সরকার তাদের কথা না রাখায় ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনও দেশের কোনও ভেসেল এই প্রণালী পার করতে পারবে না।

নয়া দিল্লি: হরমুজ পার করতে গিয়ে ফের বিপদের মুখে পড়ল দুটি মার্চেন্ট ভেসেল। শনিবার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ভেসেল লক্ষ্য করে গুলি করা হয় বলে জানা গিয়েছে। এদিন প্রথমে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা ঘোষণা করে তেহরান। পরে আবারও বন্ধ করে দেওয়া হয়। তার মাঝেই এই ঘটনা।
সূত্রের খবর, ওই প্রণালীতে কেশম ও লারাক দ্বীপের মাঝে ওই গুলি চলার ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ভেসেল সেখান থেকেই ফিরে যায়। একটি কন্টেনার জাহাজ লক্ষ্য করেও গুলি চলে বলে জানা যাচ্ছে। বেশ কিছু ভেসেলে শোনা যায়, ইরানের নৌবাহিনী ফের হরমুজ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করছে। রেডিও বার্তায় নৌবাহিনীর তরফ থেকে বার্তা দেওয়া হয়, মার্কিন সরকার তাদের কথা না রাখায় ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনও দেশের কোনও ভেসেল এই প্রণালী পার করতে পারবে না।
প্রায় সাত সপ্তাহ পেরিয়ে গিয়েছে, এখনও চলছে যুদ্ধ আবহ। আমেরিকার সঙ্গে যুদ্ধের জেরেই এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিয়েছিল ইরান। আজ সমস্ত ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার লেবানন ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতির ঘোষণার পরই খুশি ইরান। ৪০ দিনেরও বেশি সময় হরমুজ প্রণালী বন্ধ রাখার পর ফের একবার এই জলপথ সকলের জন্য খুলে দেওয়ার ঘোষণা করা হয়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে চরম জ্বালানি সঙ্কট দেখা দিয়েছিল। এলপিজি সঙ্কটও চরমে ওঠে। সেই সঙ্কট এখনই কাটছে না।
