AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাতে অনলাইনে নীল ছবি দেখতে হলে, দিতে হবে পাসপোর্ট!

Spain: ডিজিটাল ওয়ালেট বেটা (Digital Wallet Beta) নামক এই মোবাইল অ্যাপ্লিকেশনটি পর্ন ওয়েবসাইট বা প্ল্যাটফর্মগুলিকে যাচাই করতে দেবে যে ব্যবহারকারী ভিডিয়ো দেখার চেষ্টা করছে, সে প্রাপ্তবয়স্ক নাকি। এই অ্যাপ অনেকটা ডিজিটাল ওয়ালেটের মতো কাজ করবে।

রাতে অনলাইনে নীল ছবি দেখতে হলে, দিতে হবে পাসপোর্ট!
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Jul 07, 2024 | 2:20 PM
Share

মাদ্রিদ: যৌন শিক্ষা অবশ্যই দরকার। তবে অনলাইনে যেভাবে পর্নোগ্রাফির নেশা বাড়ছে, তাতে চিন্তায় সরকার। অপ্রাপ্তবয়স্করা যাতে নীল ছবি বা পর্ন দেখতে না পারে, তার জন্যই বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। এবার থেকে বয়স যাচাই করে তবেই ঢোকা যাবে পর্ন ওয়েবসাইটে। শুধু তাই নয়, মাসে কত নীল ছবি দেখতে পারবেন, তার সীমাও বেঁধে দেওয়া হবে।

এমনই মোবাইল অ্যাপ্লিকেশন আনতে চলেছে স্পেন। সম্প্রতিই একটি পরিসংখ্য়ানে জানা যায়, স্পেনের অপ্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় অর্ধেক কিশোরই পর্ন দেখে। এই তথ্য দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এরপরই এই নজরদারি অ্যাপ আনার সিদ্ধান্ত।

কীভাবে কাজ করবে এই অ্যাপ?

ডিজিটাল ওয়ালেট বেটা (Digital Wallet Beta) নামক এই মোবাইল অ্যাপ্লিকেশনটি পর্ন ওয়েবসাইট বা প্ল্যাটফর্মগুলিকে যাচাই করতে দেবে যে ব্যবহারকারী ভিডিয়ো দেখার চেষ্টা করছে, সে প্রাপ্তবয়স্ক নাকি। এই অ্যাপ অনেকটা ডিজিটাল ওয়ালেটের মতো কাজ করবে। সরকারের দেওয়া যে পরিচয়পত্র হয়, তার মাধ্যমেই বয়স যাচাই করা হবে।

বয়স ভেরিফাই হয়ে গেলে মাসিক ৩০টি ‘পর্ন ক্রেডিট’ দেওয়া হবে। অর্থাৎ মাসে ৩০টি পর্ন দেখতে পারবেন প্রাপ্তবয়স্করা। এর বেশি ভিডিয়ো দেখতে গেলে, এক্সট্রা ক্রেডিটের জন্য আবেদন পাঠাতে হবে।

আগামী গ্রীষ্মের মধ্যেই এই অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

অনেকেই এই অ্যাপের বিরোধিতা করলেও, সরকারের তরফে জানানো হয়েছে, ক্রেডিট ভিত্তিক এই মডেল অনেক বেশি গোপনীয়তা বজায় রাখবে এবং ব্যবহারকারীর গতিবিধিও সহজে ট্রেস করা যাবে না।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা