AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: অন্য কোনও দলকে ভোটে জেতাতেই ভারতে ১৮২ কোটির অনুদান? ভয়ঙ্কর কথা বলে দিলেন ট্রাম্প

US Aid to India: গত বুধবারই ট্রাম্প বলেছিলেন, "কেন আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? ওদের অনেক টাকা আছে। সবথেকে বেশি শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে অন্যতম ভারত। শুল্ক এত বেশি যে আমরা ব্যবসাই করতে পারি না।"

Donald Trump: অন্য কোনও দলকে ভোটে জেতাতেই ভারতে ১৮২ কোটির অনুদান? ভয়ঙ্কর কথা বলে দিলেন ট্রাম্প
বড় ষড়যন্ত্র নির্বাচনে? কী ইঙ্গিত দিলেন ট্রাম্প?Image Credit: PTI
| Updated on: Feb 20, 2025 | 2:02 PM
Share

ওয়াশিংটন: ভারতের নির্বাচনে কেন টাকা দেবে আমেরিকা? এই প্রশ্ন তুলেই ২১ মিলিয়ন ডলারের অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার আরও বড় প্রশ্ন তুলে দিলেন তিনি। কেন পূর্ববর্তী বাইডেন প্রশাসন ভারতে ভোটার সংখ্য়া বাড়াতে এই বিপুল অর্থ খরচ করেছিল, তা নিয়েই সওয়াল করেন তিনি। অন্য কাউকে নির্বাচিত করার জন্য এই ঢালা হত কি না, তা নিয়েও প্রশ্ন করেন ট্রাম্প। এতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল।

বৃহস্পতিবার মিয়ামিতে একটি সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারতে ভোটার টার্নআউটের জন্য আমাদের কেন ২১ মিলিয়ন ডলার খরচ করতে হবে? আমার মনে হয় ওরা অন্য কাউকে নির্বাচিত করার চেষ্টা করছিল। ভারত সরকারকে এটা জানাতে হবে….বড় খবর এটা।”

আগের সরকার থাকাকালীন বিপুল দুর্নীতি, অর্থ নষ্ট ও ক্ষমতার অপব্যবহারের উদাহরণ দেন ট্রাম্প।

প্রসঙ্গত, গত বুধবারই ট্রাম্প বলেছিলেন, “কেন আমরা ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? ওদের অনেক টাকা আছে। সবথেকে বেশি শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে অন্যতম ভারত। শুল্ক এত বেশি যে আমরা ব্যবসাই করতে পারি না। ভারত ও তাদের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি, কিন্তু ভোটার টার্নআউটের জন্য ২১ মিলিয়ন ডলার? তাও ভারতে? এখানের ভোটার টার্নআউটের কী হবে?”

মার্কিন সহায়তা বন্ধ হতেই বিজেপি কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে। ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বৈদেশিক হস্তক্ষেপের অভিযোগ তোলে। এবার ট্রাম্পের গলাতেও সেই সুর শোনা গেল।

Follow Us