US Visa Rules: আমেরিকার টিকিট পেতে দেখাতে হবে আপনার সোশ্যাল মিডিয়া! জানুন নতুন নিয়ম
Social Media Screening: বিদেশে ইউএস কনসুলেটে যে নন-ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখা হবে। এর মধ্য়ে এ-৩, সি-৩ ডোমেস্টিক ওয়ার্কার, জি-৫, এইচ-৩ ট্রেনি, এইচ-৪ ডিপেন্ডেন্ট সহ একাধিক ক্য়াটেগরির আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ার তথ্য খতিয়ে দেখা হবে।

ওয়াশিংটন: আরও ব্যয়বহুল হতে চলেছে ভারতীয়দের ‘বিগ আমেরিকান ড্রিম’। আগামী ৩০ মার্চ থেকে আমেরিকা তাদের ভিসা স্ক্রিনিং (Visa Screening) নিয়মে বদল আনতে চলেছে। এবার থেকে এইচ-১বি (H-1B) ও অন্যান্য ক্যাটেগরিতে ভিসা আবেদনকারীদের আরও কড়া স্ক্রিনিং বা ঝাড়াই-বাছাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। আর সেখানেই সংযোজন হয়েছে সোশ্যাল মিডিয়ার (Social Media)। এবার থেকে আপনার সোশ্যাল মিডিয়া দেখে ভিসার আবেদন গ্রহণ করবে আমেরিকা।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, এবার থেকে ভিসার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখা হবে। বিদেশে ইউএস কনসুলেটে যে নন-ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখা হবে। এর মধ্য়ে এ-৩, সি-৩ ডোমেস্টিক ওয়ার্কার, জি-৫, এইচ-৩ ট্রেনি, এইচ-৪ ডিপেন্ডেন্ট সহ একাধিক ক্য়াটেগরির আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ার তথ্য খতিয়ে দেখা হবে।
মার্কিন প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, কোনও আবেদনকারীকে ভিসা দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই উদ্যোগ। ভিসা স্ক্রিনিংয়ে যে তথ্য থাকে, তা যাচাই করা হয় তাদের চিহ্নিত করতে, যারা আমেরিকার নাগরিক বা জনগণের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এদের আমেরিকায় ভিসা দেওয়া হয় না।
এর আগে পড়ুয়া ও এক্সচেঞ্জ ভিসার জন্য এই নিয়ম চালু করা হয়েছিল। এইচ-১বি ভিসায় কর্মরত ও তাদের উপরে নির্ভরশীল ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়াও গত ডিসেম্বর থেকে খতিয়ে দেখার নিয়ম চালু করা হয়েছে।
নতুন সিস্টেমে আবেদনকারীদের সোশ্য়াল মিডিয়া অ্য়াকাউন্ট পাবলিক করে দিতে হবে। কনসুলার অফিস তাদের অ্যাকাউন্টে পোস্ট করা অনলাইন কনটেন্ট, অ্য়াক্টিভিটি ও অন্যান্য ডিজিটাল রেকর্ড খতিয়ে দেখবে। ৩০ মার্চ থেকে আমেরিকার ভিসা আবেদনকারীদের অনলাইন উপস্থিতি যাচাই করা হবে।
