AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US Sanction on Russia: ভারতের উপরে ঝুলছে ১০০ শতাংশ শুল্কের খাঁড়া, বিল পাশ করল মার্কিন সেনেট

US New Bill: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার রাজনৈতিক নেতা, মিলিটারি প্রধান থেকে শুরু করে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান ও এনার্জি প্রজেক্টের উপরও নিষেধাজ্ঞা চাপানোর বিধান রয়েছে প্রস্তাবিত বিলে।  বিলটি পুরনো তেলবাহী জাহাজগুলির বিরুদ্ধেও মার্কিন নিষেধাজ্ঞা সম্প্রসারণ করবে, যেগুলি নতুন করে অন্য দেশের পতাকা ব্যবহার করে রাশিয়ার তেল ও জ্বালানি থেকে আয় করে।

US Sanction on Russia: ভারতের উপরে ঝুলছে ১০০ শতাংশ শুল্কের খাঁড়া, বিল পাশ করল মার্কিন সেনেট
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Aug 08, 2026 | 11:39 AM
Share

ওয়াশিংটন: ভারতের উপরে ১০০ শতাংশ শুল্কের খাঁড়া! মার্কিন সেনেট সম্মতি দিল নতুন বিলে। এই বিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক বিশেষ ক্ষমতা দেয়। যে দেশগুলি রাশিয়ার কাছ থেকে সর্বাধিক তেল বা প্রাকৃতিক গ্য়াস কেনে,  এমন পাঁচ দেশের উপরে ১০০ শতাংশ শুল্ক বসাতে পারবে আমেরিকা। আর এই তালিকায় প্রথম সারিতেই রয়েছে ভারত ও চিনের নাম।

রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের সম্মানে এই বিলের নামকরণ করা হয়েছে। লিন্ডসে গ্রাহামই রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপানোর প্রস্তাব দিয়েছিলেন। মার্কিন সেনেটে ভোটাভুটিতে বিলের সমর্থনের ৮৬টি ভোট পড়ে। বিপক্ষে ১১টি ভোট পড়ে। ইউক্রেনের সমর্থনে এই বিল আনা হয়েছে। আগামী ৩১ অগস্ট হাউস অব রিপ্রেনজেন্টেটিভে এই বিল পেশ করা হবে।

ডেমোক্রাট সেনেট রিচার্ড ব্লামেনথাল, যিনি এই বিলটি পেশ করেছিলেন, তিনি বলেন, “ইউক্রেনের মানুষরা একা নয়। আর পুতিনকেও বলতে চাই যে আপনি ইউক্রেন জিততে পারবেন না। আজ প্রেসিডেন্ট জেনেনস্কি ইউক্রেন থেকে দেখছেন আর পুতিন মস্কো থেকে দেখছেন। আমি মনে করতে চাই যে লিন্ডসে গ্রাহামও দেখছেন।”

কী আছে এই বিলে?

রাশিয়া স্যাংশন বিলে বলা হয়েছে যে প্রেসিডেন্টের হাতে ক্ষমতা থাকবে রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ পাঁচ ক্রেতার উপরে শুল্ক চাপাতে পারবেন।

ভারত ও চিন-ই রাশিয়ার কাছ থেকে সবথেকে বেশি তেল ও প্রাকৃতিক গ্যাস কেনে। এরপরে তালিকায় রয়েছে আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া।

যে দেশগুলি রাশিয়ার কাছ থেকে তাদের চাহিদার ১৫ শতাংশের কম প্রাকৃতিক গ্যাস কেনে বা আরও কম তেল ও জ্বালানি কেনার চেষ্টা করছে, তাদের ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে এই বিলে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার রাজনৈতিক নেতা, মিলিটারি প্রধান থেকে শুরু করে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান ও এনার্জি প্রজেক্টের উপরও নিষেধাজ্ঞা চাপানোর বিধান রয়েছে প্রস্তাবিত বিলে।

বিলটি পুরনো তেলবাহী জাহাজগুলির বিরুদ্ধেও মার্কিন নিষেধাজ্ঞা সম্প্রসারণ করবে, যেগুলি নতুন করে অন্য দেশের পতাকা ব্যবহার করে রাশিয়ার তেল ও জ্বালানি থেকে আয় করে। মার্কিন নিষেধাজ্ঞাগুলি এড়ানোর জন্য এই ফন্দি করে মস্কো।

রাশিয়ার উপর নিষেধাজ্ঞার পাশাপাশি, বিলটি ১৯৯৬ সালের ইরান স্যাংশন অ্যাক্ট (Iran Sanctions Act)-এর মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে। এই আইনের আওতায় ইরানের জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থাগুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Follow Us
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ