Nepal Election 2026: নেপালে অগ্নিপরীক্ষা ওলির! ক্ষমতা হারিয়ে আবার দাঁড়িয়েছেন নির্বাচনী লড়াইয়ে
Nepal Election: যার মধ্য়ে আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন অর্থাৎ প্রাপ্ত বয়স্ক রয়েছে ১ কোটি ৯০ লক্ষ। যাদের মধ্য়েই প্রত্যকেই যুবক-যুবতী। যে যুব প্রজন্মের হাতে উচ্ছেদ হয়েছিল নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার। সেই যুব প্রজন্মের হাত ধরেই আর কয়েক সপ্তাহ পর নেপালে আসবে নির্বাচিত সরকার।

কাঠমান্ডু: বাংলাদেশের মতো একই প্রকার গণঅভ্য়ুত্থানের সাক্ষী নেপাল। তবে ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে যতটা সময় লাগিয়েছে। ততটা সময় লাগায়নি নেপালের অন্তর্বর্তী সরকার। প্রধানের পদে বসেই সেদেশের জাতীয় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিলেন সুশীলা কারকি। সাফ জানিয়ে দিয়েছিলেন, ৫ই মার্চ নেপালে নির্বাচন।
নেপালের মোট জনসংখ্য়া ৩ কোটির অধিক। যার মধ্য়ে আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন অর্থাৎ প্রাপ্ত বয়স্ক রয়েছে ১ কোটি ৯০ লক্ষ। যাদের মধ্য়েই প্রত্যকেই যুবক-যুবতী। যে যুব প্রজন্মের হাতে উচ্ছেদ হয়েছিল নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার। সেই যুব প্রজন্মের হাত ধরেই আর কয়েক সপ্তাহ পর নেপালে আসবে নির্বাচিত সরকার।
নির্বাচনী দৌড়ে রয়েছেন কারা?
গোটা নেপাল জুড় ৬৫-এরও বেশি রাজনৈতিক দল রয়েছে। তবে তাঁদের মধ্য়ে নজরে রয়েছেন তিন জনই।
বালেন্দ্র শাহ – বছর ৩৫ বয়স। পেশায় র্যাপার। ছিলেন কাঠমান্ডুর মেয়র। নেপালের ঝাপা-৫ কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে আরএসপি বা রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির টিকিটে দাঁড়িয়েছেন তিনি। ২০২২ সালের জাতীয় নির্বাচনে ভোট পাওয়ার নিরিখে চতুর্থ নম্বরে ছিল এই আরএসপি। কিন্তু আসন্ন নির্বাচনে আরএসপি কিছুটা হলেও সামনে সারিতে এগিয়ে আসতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
কেপি শর্মা ওলি – যে যুব প্রজন্মের হাতে তাঁর সরকার পড়ল, সেই যুব প্রজন্ম কি কয়েক মাসের ব্যবধানে আবার ওলিকেই বেছে নেবে? ঝাপা-৫ আসন থেকেই প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তিনি। এর আগে ওই কেন্দ্র থেকে চারবার জিতেছিলেন। সামনেই আবার অগ্নিপরীক্ষা। তবে এনারা দু’জন নন। এই লড়াইয়ে সামনের সারিতেই রয়েছেন নেপালি কংগ্রেসের প্রার্থী গগন থাপাও।
