Health Allocation in Budget 2026: জেলা হাসপাতালে তৈরি হবে ট্রমা সেন্টার, স্বাস্থ্য খাতে আর কী ঘোষণা করা হল বাজেটে?
Union Budget 2026: অর্থমন্ত্রী বলেন যে ভারতকে গ্লোবাল ফার্মা হাব তৈরি করা হবে। ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৫ বছরের জন্য। তিনটি জাতীয় ফার্মাসিউটিকাল এডুকেশন ও রিসার্চ সেন্টার তৈরি করা হবে। ৭টি সেন্টার আপগ্রেড করা হবে। পাশাপাশি ১০০০টি ক্লিনিকাল নেটওয়ার্ক সাইট তৈরি করা হবে।

নয়া দিল্লি: নবম বাজেটে শিক্ষা ক্ষেত্রে হাত খুলে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করলেন তিনটি নতুন আয়ুর্বেদ ইন্সটিটিউট ও তিনটি নতুন এইমস তৈরি করার। পাশাপাশি দেশের পূর্বাঞ্চলে নতুন ইন্সটিটিউট তৈরির ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী।
এ দিনের বাজেটে অর্থমন্ত্রী আয়ুর্বেদ ভিত্তিক স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থায় বিশেষ জোর দিয়েছেন। আয়ুষ সিস্টেমের অধীনে পরিষেবা উন্নত করারও কথা বলেছেন। জানিয়েছেন, ফার্মাসিগুলির আধুনিকতায় রোগীদের আরও ভাল স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব হবে।
অর্থমন্ত্রী বলেন যে ভারতকে গ্লোবাল ফার্মা হাব তৈরি করা হবে। ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৫ বছরের জন্য। তিনটি জাতীয় ফার্মাসিউটিকাল এডুকেশন ও রিসার্চ সেন্টার তৈরি করা হবে। ৭টি সেন্টার আপগ্রেড করা হবে। পাশাপাশি ১০০০টি ক্লিনিকাল নেটওয়ার্ক সাইট তৈরি করা হবে। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ডের উন্নতি করা হবে আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে।
তিনি জানান, পাঁচটি হাব তৈরি করা হবে মেডিক্যাল ট্যুরিজমের জন্য। গুজরাটের জামনগরে যে হু গ্লোবাল সেন্টার ফর ট্রাডিশনাল মেডিসিন রয়েছে, তার আপগ্রেডেশন করা হবে। অর্থমন্ত্রী বলেন যে তিনটি নতুন অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব আয়ুর্বেদ তৈরি করা হবে।
পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে মানসিক স্বাস্থ্যের উপরও। উত্তর ভারতে কোনও মানসিক স্বাস্থ্যকেন্দ্র নেই। সেই কথা উল্লেখ করেই জানান যে ঝাড়খণ্ডের রাঁচীতে ন্যাশনাল মেন্টাল এমসিএন ইন্সটিটিউট ও অসমের তেজপুরে ইন্সটিটিউট তৈরি করা হবে। এতে গরিবদের চিকিৎসার আরও সুবিধা হবে। জেলা হাসপাতালেও চিকিৎসা পরিষেবা ৫০ শতাংশ বাড়ানো হবে। তৈরি করা হবে ইমার্জেন্সি ও ট্রমা কেয়ার সেন্টার।
