AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News, Small Cap Index: গতকালের পর আজও চড়চড়িয়ে উঠল স্মল ক্যাপ সূচক, আপনার বিনিয়োগ ছিল?

BSE SmallCap Index: আজ সামান্য পড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। ১৯ পয়েন্ট পড়েছে নিফটি ৫০, অন্যদিকে ২০৩ পয়েন্ট পড়েছে বিএসই সেনসেক্স। আর এর মধ্যেই এই ৫৯৯ পয়েন্ট উঠেছে এস অ্যান্ড পি বিএসই স্মলক্যাপ।

Share Market News, Small Cap Index: গতকালের পর আজও চড়চড়িয়ে উঠল স্মল ক্যাপ সূচক, আপনার বিনিয়োগ ছিল?
| Updated on: Feb 20, 2025 | 7:59 PM
Share

আজ সামান্য হলেও পড়ল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। ১৯ পয়েন্ট পড়েছে নিফটি ৫০, অন্যদিকে ২০৩ পয়েন্ট পড়েছে বিএসই সেনসেক্স। আর এর মধ্যেই এই ৫৯৯ পয়েন্ট উঠেছে এস অ্যান্ড পি বিএসই স্মলক্যাপ, ৮৮২ পয়েন্ট উঠেছে নিফটি নেক্সট ৫০ সূচক। আর এরই মধ্যে আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে ইউপিএল, নারায়ণা হৃদয়ালয় ও শ্রী সিমেন্টস।

অন্যদিকে, আজই ৫২ সপ্তাহের সর্ব নিম্ন দর ছুঁয়েছে নাটকো ফার্মা, কির্লোস্কার অয়েল ইঞ্জিন, সেরা স্যানিটারিওয়্যার, গ্রাইন্ডওয়েল নর্টন, ভিআইপি ইন্ডাস্ট্রিজ ও বিড়লাসফট।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে হিন্দপ্রকাশ ইন্ডাস্ট্রিজ ও টাচউড এন্টারটেনমেন্ট। এ ছাড়াও আজ বেড়েছে এস ইন্টিগ্রেটেড সলিউশনস, বাজার স্টাইল রিটেল ও উইন্ডলাস বায়োটেকের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

গতকালের পর আজ ফের পড়ল সুরাটওয়ালা বিজনেস গ্রুপের শেয়ারের দাম। লোয়ার সার্কিট হিট করেছে এই সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও আজ পড়েছে গডফ্রে ফিলিপস, ভি-মার্ট রিটেল, জেবিএম অটো, এডুকম্প সলিউশনসের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

বাজারের টুকরো খবর:

  • আজ ডিভিডেন্ড দিল পি অ্যান্ড জি। শেয়ার প্রতি ১১০ টাকা ডিভিডেন্ড দিল তারা।
  • IRCTC-ও আজ শেয়ার প্রতি ৩ টাকা ডিভিডেন্ড দিল।
  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে কয়েকটি সংস্থার। এর মধ্যে হিন্দুস্থান অ্যাডহেসিভ, মাহিন্দ্রা সিআইই অটোমোটিভ, সানোফি কনজিউমার হেলথকেয়ার উল্লেখযোগ্য।

*২০ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Follow Us