AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AC-Fridge Price: এমন কী ঘটেছে! এসি-ফ্রিজ থেকে টিভি, জুন থেকে দাম বাড়ছে সবকিছুরই

AC-Fridge Price: ইকনমিক টাইমস-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি মাসে তারের দাম বেড়েছে। তামা ও অ্যালুমিনিয়ামের দাম বৃদ্ধির কারণে এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটরের দাম ৫ থেকে ৭ শতাংশ বাড়তে পারে।

AC-Fridge Price: এমন কী ঘটেছে! এসি-ফ্রিজ থেকে টিভি, জুন থেকে দাম বাড়ছে সবকিছুরই
ফাইল ছবি
| Updated on: Jun 03, 2024 | 6:30 PM
Share

নয়া দিল্লি: প্রচণ্ড গরমে ভরসা বলতে এসি আর ফ্রিজ। কিন্তু মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের সেই স্বস্তিটুকুও গেল বলে! শুধু এসি বা ফ্রিজ নয়, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ফ্যান, রান্নাঘরের সরঞ্জাম, তার এবং পাম্পের মতো পণ্য কিনতে এবার ব্যয় করতে হবে ২ থেকে ৫ শতাংশ বেশি টাকা।

TV9 ভারতবর্ষে প্রকাশিত তথ্য অনুসারে, স্যামসাং ইলেকট্রনিক্স ইন্ডিয়া, হ্যাভেলস, বাজাজ ইলেকট্রিক্যালস এবং ভি-গার্ড ইন্ডাস্ট্রিজের মতো বড় সংস্থা দাম বাড়িয়েছে। মূল্যবৃদ্ধির অনেক কারণও রয়েছে।

ওই সব সংস্থার কর্তাদের মতে, তামা এবং অ্যালুমিনিয়ামের মতো পণ্যের দাম ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, গত দুই-চার মাসে লোহিত সাগরে সঙ্কটের কারণে পণ্য পরিবহনের খরচ বেড়েছে। এই পরিস্থিতিতে দেশের দ্বিতীয় বৃহত্তম হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক স্যামসাং ইলেকট্রনিক্স ইন্ডিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের শেয়ার হোল্ডারদের বিষয়টি জানিয়েছে। তিনি আরও জানিয়েছেন, জুন মাস থেকেই হোম অ্যাপ্লায়েন্স বিভাগে ২.৫ শতাংশ দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হয়েছে।

ইকনমিক টাইমস-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি মাসে তারের দাম বেড়েছে। তামা ও অ্যালুমিনিয়ামের দাম বৃদ্ধির কারণে এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটরের দাম ৫ থেকে ৭ শতাংশ বাড়তে পারে। হ্যাভেলস-এর এমডি জানিয়েছেন, খরচ ও দামের মধ্যে তফাৎ কমছে, তাই দাম বাড়াতে হচ্ছে।

‘গোদরেজ অ্যাপ্লায়েন্সেস’-এর অন্যতম কর্তা কমল নন্দী জানিয়েছেন, খরচের প্রভাব পড়েছে সামগ্রিকভাবে। তাই মূল্যবৃদ্ধি প্রয়োজন। টেলিভিশন নির্মাতারাও দাম বাড়ানোর কথা ভাবতে পারে। কিছু ছোট ব্র্যান্ড জুন মাসে ৪ থেকে ৬ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা করেছে।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!