AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari: কুণালের আবেদনে সাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী আর্জি জানান বেলেঘাটার বিধায়ক?

Suvendu Adhikari government assures treatment aid: সোমবার সোশ্যাল মিড়িয়াতে কুণাল লেখেন, "মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য চেয়েছেন গোপাল। সঙ্গে একটি অনুরোধপত্র দিয়ে নবান্নে পাঠিয়েছি।" ২৪ ঘণ্টার মধ্যেই কুণালের আবেদনে সাড়া দিল মুখ্যমন্ত্রীর দফতর।

CM Suvendu Adhikari: কুণালের আবেদনে সাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী আর্জি জানান বেলেঘাটার বিধায়ক?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কী আবেদন জানিয়েছিলেন কুণাল ঘোষ?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 01, 2026 | 9:53 PM
Share

কলকাতা: তিনি সবার মুখ্যমন্ত্রী। শাসক-বিরোধী সবার জন্য তাঁর দরজা খোলা। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে এই বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন বৈঠকে বিরোধীদের আমন্ত্রণ জানিয়েছেন। এবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের একটি আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী। বেলেঘাটার তৃণমূল বিধায়কের আবেদন মেনে এক ব্যক্তির চিকিৎসার খরচ দেবে মুখ্যমন্ত্রীর দফতর।

এনআরএস হাসপাতালে চিকিৎসা বিভ্রাটের শিকার হন বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল পোড়েল। অভিযোগ, এনআরএস হাসপাতালে গল ব্লাডারে স্টোনের অপারেশন করতে গিয়ে অ্যাপেনডিক্স অপারেশন করা হয়। এরপর বিধায়ক কুণাল ঘোষের উদ্যোগে গোপালের চিকিৎসা হয় বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর গল ব্লাডারে স্টোনের অপারেশন হয়।

গোপাল পোড়েলের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়ে গতকাল চিঠি দেন কুণাল। ২৪ ঘণ্টার মধ্যেই এল উত্তর। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে অর্থ সাহায্যের আশ্বাস দেওয়া হল।

এর আগে রবিবার সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লিখেছিলেন, ‘NRS হাসপাতালে মারাত্মক অভিযোগ। গল ব্লাডারে স্টোন অপারেশনের বদলে অ্যাপেনডিক্স অপারেশন, যেখানে সমস্যা ছিল না। অভিযোগকারী রোগী গোপাল পোড়েল। বেলেঘাটা কেন্দ্র। ওয়ার্ড ৩৫। এখন শরীরে জটিল অবস্থা। নিজে দেখা করতে এসে জানালেন।’ কুণাল জানান, গোপাল পোড়েল একশো দিনের কাজ করেন। রবিবার তিনি বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই সোমবার সকালে গল ব্লাডারে স্টোন বার করার অপারেশন হয়। গোপাল পোড়েল দেখতে গিয়েছিলেন কুণাল।

সোমবার সোশ্যাল মিড়িয়াতে কুণাল লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য চেয়েছেন গোপাল। সঙ্গে একটি অনুরোধপত্র দিয়ে নবান্নে পাঠিয়েছি।” আবার এনআরএসের চিকিৎসা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কুণাল লেখেন, “মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ, এনআরএসের ঘটনা নিয়ে যে অভিযোগ, অবিলম্বে ঠিকঠাক তদন্তের নির্দেশ দিন। ভুল অপারেশন হয়ে থাকলে, কারা করল, চিহ্নিত করুন।”

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!