AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mutual Fund: এখনও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন? এদিকে ‘বড় সংকেত’ দিয়ে মুখ ফেরাচ্ছে একাংশ

Mutual Fund: এটা ঠিকই বছর বছর ধরে মিউচুয়াল ফান্ডে ভালই রিটার্ন পেয়েছে সাধারণ মানুষ, কিন্তু এখন এই 'টানাপোড়েনের' দালাল স্ট্রিটে যেন সেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগেও ভয় পাচ্ছে বিনিয়োগকারীরা।

Mutual Fund: এখনও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন? এদিকে 'বড় সংকেত' দিয়ে মুখ ফেরাচ্ছে একাংশ
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Mar 15, 2025 | 12:10 PM
Share

কলকাতা: পথ চলতি যে কোনও মানুষকে ধরে যদি জিজ্ঞাসা করা হয় যে কোটিপতি হওয়ার উপায় কী? সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে বেশির ভাগই বলবে, ‘শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন।’ কিন্তু শেয়ারে (Share Market) বিনিয়োগ করেই কি কোটিপতি হওয়া সম্ভব? যারা আবার এই শেয়ার বলতেই একটু ঢোঁক গেলেন, তাদের জন্য নাকি আবার বলা হয় মিউচুয়াল ফান্ড ‘পারফেক্ট’। অল্প ঝুঁকি, ভারী রিটার্ন।

এটা ঠিকই বছর বছর ধরে মিউচুয়াল ফান্ডে ভালই রিটার্ন পেয়েছে সাধারণ মানুষ, কিন্তু এখন এই ‘টানাপোড়েনের’ দালাল স্ট্রিটে যেন সেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগেও ভয় পাচ্ছে বিনিয়োগকারীরা। অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া-র (Association of Mutual Funds in India) একটি রিপোর্ট অনুযায়ী, নেমেছে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগের পরিমাণ। খোদ ফেব্রুয়ারি মাসেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কমেছে ২৬ শতাংশ।

সেই রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ ছিল ৩৯ হাজার ৬৮৭ কোটি টাকা। যা ফেব্রুয়ারি মাসে ২৬ শতাংশ পড়ে ঠেকেছে ২৯ হাজার কোটি টাকায়। একই হাল Debt Mutual Fund গুলিরও। গত এক মাসেই এই ফান্ডগুলি থেকে ৬ হাজার ৫২৫ কোটি টাকা তুলে নিয়েছেন লগ্নিকারীরা।

ভারী রিটার্ন দেওয়া স্মল-ক্যাপ মিউচুয়াল ফান্ড (Small Cap Mutual Fund) থেকেও মুখ ফেরাচ্ছে বিনিয়োগকারীরা। প্রকাশিত সেই রিপোর্ট অনুযায়ী, জানুয়ারিতে এই ফান্ডগুলিতে বিনিয়োগের মাত্রা ছিল ৫ হাজার ৭২০ কোটি টাকা। যা ফেব্রুয়ারি মাসে ৩৫ শতাংশ পড়ে গিয়ে ঠেকেছে ৩ হাজার ৭২২ কোটি টাকায়। মিড-ক্যাপ ফান্ডে (Mid-Cap Mutual Fund) বিনিয়োগ কমেছে প্রায় ৩৪ শতাংশ।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়