AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ATM কি-প্যাডেই লুকিয়ে নতুন ফাঁদ, আঙুলের স্পর্শেই ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট

ATM Thermal Scanning Fraud: থার্মাল স্ক্যানিং এমন একটি প্রযুক্তি, যার সাহায্যে এটিএমের কি-প্যাড থেকে আপনার আঙুলের ছাপ স্ক্যানিং করে পিন নম্বর চুরি করা হয়। আসলে এটিএম মেশিনের কি-প্যাডে আঙুলের ছাপ থেকে যায়। সেখান থেকেই ফাঁস হতে পারে সব তথ্য

ATM কি-প্যাডেই লুকিয়ে নতুন ফাঁদ, আঙুলের স্পর্শেই ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Jun 18, 2026 | 4:03 PM
Share

নয়া দিল্লি: এটিএম (ATM) থেকে ৫ হাজার টাকা তুলেছিলেন এক ব্যক্তি। কিন্তু, বাড়ি ফিরে ফোনের মেসেজ দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেল তাঁর। ব্যাঙ্ক অ্যাকাউন্ট  থেকে শুধুমাত্র পাঁচ হাজার নয়, অন্তত ৩০ হাজার টাকা তুলে নেওযা হয়েছে। কিন্তু, তিনি কাউকে কোনও ওটিপিও শেয়ার করেননি, কিংবা এটিএম কার্ডও ফেলে আসেননি। তাহলে কীভাবে এমনটা ঘটল? এটা শুধু একটা উদাহরণ মাত্র। এই ধরনের ঘটনা এখন প্রায়ই ঘটছে। আসলে, এটা এটিএম জালিয়াতির নতুন ফাঁদ (ATM Fraud)। প্রযুক্তিকে ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ। তাই এটিএম থেকে টাকা তোলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ, এবার ‘থার্মাল স্ক্যানিং’-এর মাধ্যমে চুরি হতে পারে আপনার পিন নম্বর (PIN No Fraud)।

কী এই থার্মাল স্ক্যানিং?

থার্মাল স্ক্যানিং (Thermal Scanning) এমন একটি প্রযুক্তি, যার সাহায্যে এটিএমের কি-প্যাড থেকে আপনার আঙুলের ছাপ স্ক্যানিং করে পিন নম্বর চুরি করা হয়। আসলে এটিএম মেশিনের কি-প্যাডে (ATM Machine Key-PAD) স্পর্শের চিহ্ন থেকে যায়। অপরাধীরা এই চিহ্নগুলির ছবি তোলার জন্য স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে। এই ছবিগুলি থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আপনি কোন বোতামগুলি ব্যবহার করেছেন। ফলে কয়েক মুহূর্তের মধ্যেই ফাঁস হয়ে যেতে পারে আপনার এটিএম-এর পিন নম্বর।

প্লাস্টিক ও মেটাল কি-প্যাডের মধ্যে কী পার্থক্য?

এটিএম-এর কি-প্যাডের উপর নির্ভর করে যে কতক্ষণ পর্যন্ত আপনার আঙুলের ছাপ সেখানে থাকবে। বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের কি-প্যাডে (Plastic Keypad) আঙুলের ছাপ তুলনামূলক বেশি সময় ধরে থাকে। ফলে থার্মাল স্ক্যানের মাধ্যমে তা শনাক্ত করা সহজ হয়। অনেক ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত বোঝা যায়। অন্যদিকে, মেটাল কি-প্যাড দ্রুত ঠান্ডা হয়ে যায়। ফলে সেখানে দীর্ঘক্ষণ আঙুলের ছাপ থাকে না। সেক্ষেত্রে,মেটাল কি-প্যাড থাকলে থার্মাল স্ক্যানিংয়ের মাধ্যমে তথ্য চুরি করা তুলনামূলকভাবে কঠিন।

কী কী সাবধানতা অবলম্বন করবেন?

  • এটিএমে পিন নম্বর দেওয়ার সময় অন্য হাত দিয়ে কি-প্যাড ঢেকে রাখুন।
  • পিন টাইপ করার পর কয়েকটি অতিরিক্ত বোতাম এলোমেলোভাবে স্পর্শ করতে পারেন, যাতে আসল পিন শনাক্ত করা না যায়।
  • আশেপাশে কোনও সন্দেহজনক ব্যক্তি বা ডিভাইস রয়েছে কি না, তা খেয়াল রাখুন।
  • সম্ভব হলে নিরাপত্তা ব্যবস্থা উন্নত এমন এটিএম ব্যবহার করুন।
  • নিয়মিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন পরীক্ষা করুন।

Follow Us