AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market: ফের বড় লাফ, পকেটে এল ৪ লক্ষ কোটিরও বেশি বড় লাভ, দাম বাড়ল কোন কোন শেয়ারের?

Share Market: নিফটির মধ্যে থাকা সমস্ত সেক্টরের স্টকের দরেই ঊর্ধ্বগতি দেখা যায়। অটো থেকে আইটি, মেটাল, মিডিয়া এবং তেল ও গ্যাসের স্টকগুলির দরে গড়ে ১ শতাংশের বেশি বৃদ্ধি দেখা গিয়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারেও ভাল কেনাকাটা হয়েছে।

Share Market: ফের বড় লাফ, পকেটে এল ৪ লক্ষ কোটিরও বেশি বড় লাভ, দাম বাড়ল কোন কোন শেয়ারের?
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Aug 16, 2024 | 8:21 PM
Share

কলকাতা: সপ্তাহের শেষ দিনে ফের বড়সড় উত্থান দেখা গেল দালাল স্ট্রিটে। ৮০০ পয়েন্টেরও বেশি বেড়ে এদিন খোলে শেয়ার সেনসেক্সের দরজা। নিফটিও পেরিয়ে যায় ২৪,৪০০ পয়েন্ট। দুপুর ২টোর মধ্যে এক হাজার পয়েন্টের বড় লাফ দেখা যায় সেনসেক্সে। যার জেরে ফের ৮০ হাজার পয়েন্টের গণ্ডি ছুঁয়ে ফেলে সেনসেক্স। 

নিফটির মধ্যে থাকা সমস্ত সেক্টরের স্টকের দরেই ঊর্ধ্বগতি দেখা যায়। অটো থেকে আইটি, মেটাল, মিডিয়া এবং তেল ও গ্যাসের স্টকগুলির দরে গড়ে ১ শতাংশের বেশি বৃদ্ধি দেখা গিয়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ শেয়ারেও ভাল কেনাকাটা হয়েছে। আর তাতেই খুশির হাওয়া বিনিয়োগকারীদের মধ্যে। পকেটে এসেছে প্রায় ৪.১৫ লক্ষ কোটির বড় লাভ। 

এই বৃদ্ধির সঙ্গে BSE তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ৪.১৫ লক্ষ কোটি টাকা বেড়ে ৪৪৮.৪৪ লক্ষ কোটি টাকা হয়েছে। সেনসেক্স ৮২৪ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ৮০ হাজার ২৫২ পয়েন্টে লেনদেন করেছে। সেখানে নিফটি ২৪৪ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ২৪,৩৮৮ পয়েন্টে দাড়িয়েছে। 

প্রথম ত্রৈমাসিকে খারাপ পারফরম্যান্স সত্ত্বেও, ওলা ইলেক্ট্রিকের শেয়ার ১১ শতাংশের বেশি বেড়েছে। শেষ ট্রেডিং সেশনে এটি ১১০.৬৪ টাকায় বন্ধ হয়েছিল। এদিন তা ১২৮.০৯ টাকায় পৌঁছে গিয়েছে। সেনসেক্সের শেয়ারগুলির মধ্যে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস, টেক মাহিন্দ্রা, টিসিএস, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচসিএল টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং ভারতী এয়ারটেলের শেয়ারও তিন শতাংশ পর্যন্ত বেড়েছে। তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারগুলির গড়ে সাড়ে তিন শতাংশ পর্যন্ত বেড়েছে। 

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।

Follow Us