AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stock Market: ‘ষাঁড়ে’র গুঁতোয় ছিটকে গেল হংকং, বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার হল ভারত

Indian Share Market: সোমবার যখন বাজার বন্ধ হয়েছিল, সেই সময় ভারতের স্টক এক্সচেঞ্জের মোট শেয়ার মূল্য ছিল ৪.৩৩ লক্ষ কোটি ডলার। সেখানেই হংকংয়ের স্টক এক্সচেঞ্জ মার্কেটের শেয়ার মূল্য ছিল ৪.২৯ ট্রিলিয়ন বা লক্ষ কোটি ডলার।  

Stock Market: 'ষাঁড়ে'র গুঁতোয় ছিটকে গেল হংকং, বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার হল ভারত
ফাইল চিত্রImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 23, 2024 | 10:01 AM
Share

মুম্বই: মঙ্গলময় স্টক বাজার (Stock Market)। মঙ্গলবারে শেয়ার বাজার খুলতেই বইল খুশির হাওয়া। হংকং-কে ছাপিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেটে পরিণত হল ভারত (India)। এই প্রথম ভারতীয় স্টক বাজার এই উচ্চতায় পৌঁছল। দক্ষিণ এশিয়ার দেশ হিসাবেও নয়া উচ্চতা স্পর্শ  করল ভারত।

সোমবার যখন বাজার বন্ধ হয়েছিল, সেই সময় ভারতের স্টক এক্সচেঞ্জের মোট শেয়ার মূল্য ছিল ৪.৩৩ লক্ষ কোটি ডলার। সেখানেই হংকংয়ের স্টক এক্সচেঞ্জ মার্কেটের শেয়ার মূল্য ছিল ৪.২৯ ট্রিলিয়ন বা লক্ষ কোটি ডলার। এরপরই বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার মার্কেটে পরিণত হয় ভারত।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসেই প্রথমবার ভারতের স্টক মার্কেটের মূলধন ৪ ট্রিলিয়ন বা ৪ লক্ষ কোটি ডলার পার করেছিল। মাত্র ৪ বছরেই এই মূলধনের অর্ধেক অংশ আয় হয়েছে।

মূলত শেয়ার বাজারে বিনিয়োগ বৃদ্ধি ও কর্পোরেট উপার্জনের কারণেই ইকুয়িটি বাড়ছে। বিগত কয়েক বছরে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ বেড়েছে শেয়ার বাজারে বিনিয়োগ করার। বিশ্বের সবথেকে জনবহুল দেশ হওয়ার কারণেও বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য ভারত একটি ভাল জায়গা হয়ে উঠেছে। অন্যদিকে, ঠিক উল্টো চিত্রটাই দেখা যাচ্ছে হংকংয়ের শেয়ার মার্কেটে। মুখ থুবড়ে পড়েছে সেই দেশের শেয়ার বাজার। বেজিংয়ের কড়া করোনা বিধি, কর্পোরেশনগুলিতে কঠোর নিয়মবিধি আরোপ ও পশ্চিমি দেশগুলির সঙ্গে ভূ-রাজনীতির টানাপোড়েনের জেরে ব্যাপক হারে নামছে হংকংয়ের শেয়ারের সূচক।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?