AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MNREGA: ১০ লক্ষের বেশি জব কার্ড বাতিল, আপনার MNREGA আইডি বন্ধ হয়নি তো?

Job card: লোকসভায় প্রদত্ত তথ্য অনুসারে, ২০২১-২২ -এ NREGS-এর অধীনে 'ভুয়ো জব কার্ড'-এর কারণে ৩.০৬ লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে। ২০২৩-২৪ বর্ষে ৭.৪৩ লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ।

MNREGA: ১০ লক্ষের বেশি জব কার্ড বাতিল, আপনার MNREGA আইডি বন্ধ হয়নি তো?
প্রতীকী ছবি।Image Credit: TV9 Bharatvarsh
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 12:32 AM
Share

নয়া দিল্লি: মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের (MNREGA স্কিম) সঙ্গে কোটি কোটি মানুষের কর্মসংস্থান যুক্ত। এর জন্য সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ করে।এই প্রকল্পে কর্মরত ব্যক্তিকে MNREGA কার্ড বা জব কার্ড দেওয়া হয়। মূলত, কাজের প্রয়োজন রয়েছে, সেরকম অসহায় মানুষদেরই জনব কার্ড দেওয়া হয়। সম্প্রতি এই জব কার্ড নিয়ে অনেক দুর্নীতিরও অভিযোগ উঠছে। যার প্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১০ লক্ষের বেশি জব কার্ড বাতিল করেছে। পুরো বিষয়টি কী এবং আপনার কার্ড বাতিল করা হয়েছে কিনা সেটা কীভাবে জানবেন জেনে নিন।

লোকসভায় তথ্য দিয়েছে সরকার

গত দুই আর্থিক বছর, ২০২১-২২ এবং ২০২২-২৩ মিলিয়ে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের (মহাত্মা গান্ধী NREGS) অধীনে ‘ভুয়ো জব কার্ডের’ কারণে ১০ লক্ষেরও বেশি জব কার্ড বাতিল করা হয়েছে। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রের তরফে এই তথ্য জানানো হয়েছে। একটি প্রশ্নের লিখিত জবাবে গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেছেন যে, জব কার্ড মুছে ফেলা বা আপডেট করা একটি ক্রমাগত প্রক্রিয়া এবং এই অনুশীলনটি নিয়মিতভাবে রাজ্যগুলি করে চলেছে। এই আইনের ২৫ ধারা অনুযায়ী যদি কেউ এই আইনের নিয়ম লঙ্ঘন করে। তার ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এর পাশাপাশি জাল জব কার্ড ইস্যু রোধ করতে সুবিধাভোগীদের ডেটা বেস ডি-ডুপ্লিকেশনের জন্য আধার সিডিং বাধ্যতামূলক করা হয়েছে।

পরিসংখ্যান কি বলে?

লোকসভায় প্রদত্ত তথ্য অনুসারে, ২০২১-২২ -এ NREGS-এর অধীনে ‘ভুয়ো জব কার্ড’-এর কারণে ৩.০৬ লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে। ২০২৩-২৪ বর্ষে ৭.৪৩ লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ।

তালিকায় আপনার নাম নেই?

MNREGA-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, বর্তমানে ১৪.৩৭ কোটি সক্রিয় কর্মী কাজ করছেন। প্রতিটি NREGA কর্মীকে একটি ১৬ সংখ্যার নম্বর দেওয়া হয়, সেটাই আইডি নম্বর। আপনি MNREGA এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই নম্বরটি পরীক্ষা করতে পারেন। তাহলেই জানতে পারবেন আপনার জব কার্ড সক্রিয় রয়েছে কিনা। সরকার এর জন্য একটি অফিসিয়াল হেল্পলাইন নম্বর, ১৮০০-৩৪৫-২২-৪৪ জারি করেছে।

আপনি যদি অনলাইনে চেক করতে না পারেন তাহলে গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনার নাম চেক করাতে পারেন। সেখানে উপস্থিত কর্মকর্তারা আপনার কার্ড দেখে বিষয়টি জানাবেন। প্রসঙ্গত প্রতি বছর সরকার ১০০ দিনের কাজ দেয়। যার জন্য দৈনিক ২২০ টাকা মজুরি দেওয়া হয়।

Follow Us
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি