AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO: একাধিক UAN? জলে যাবে কিন্তু PF-র টাকা! কীভাবে সব অ্যাকাউন্ট মার্জ করবেন, শিখে নিন

EPF News: অনেক সময়ই নতুন চাকরিতে যোগ দেওয়ার সময় কর্মীরা তাদের ইউএএন  বা ইপিএফ অ্যাকাউন্ট নম্বর দিতে পারেন না। সে ক্ষেত্রে একাধিক ইউএএন তৈরি হয়ে যায়।

EPFO: একাধিক UAN? জলে যাবে কিন্তু PF-র টাকা! কীভাবে সব অ্যাকাউন্ট মার্জ করবেন, শিখে নিন
ইপিএফও।Image Credit: Getty Image
| Updated on: Feb 28, 2025 | 10:08 AM
Share

নয়া দিল্লি: চাকরিজীবীদের সঞ্চয়ের অন্যতম ভরসা হল প্রভিডেন্ট ফান্ড। ইপিএফও-র টাকা তোলার জন্য প্রয়োজন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন (UAN)। চাকরি বদল করলেও সাধারণত ইউএএন একই থাকে। তবে অনেক সময় একাধিক ইউএন তৈরি হয়ে যায় ভুলবশত। এর ফলে সমস্যা হয় ইপিএফও-তে। যদি পিএফ অ্যাকাউন্টের ট্রাক রাখতে চান, তবে এখনই এই সমস্যা মেটাতে হবে। কীভাবে করবেন সেই কাজ?

অনেক সময়ই নতুন চাকরিতে যোগ দেওয়ার সময় কর্মীরা তাদের ইউএএন  বা ইপিএফ অ্যাকাউন্ট নম্বর দিতে পারেন না। সে ক্ষেত্রে একাধিক ইউএএন তৈরি হয়ে যায়। যদি একাধিক ইপিএফ অ্যাকাউন্ট থাকে, তবে আপনি একটি ইউএএন-র অধীনে যাবতীয় ইপিএফ অ্যাকাউন্ট আনতে পারেন।

পদ্ধতি-

  • এর জন্য মেম্বার সেবা পোর্টালে লগ ইন করতে হবে। সেখানে অনলাইন সার্ভিস ট্যাবে ক্লিক করে ‘ওয়ান মেম্বার-ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট’ সিলেক্ট করতে হবে।
  • এখানে যাবতীয় ব্যক্তিগত তথ্য ও ইপিএফ অ্যাকাউন্টগুলি দেখাবে।
  • পিএফ ট্রান্সফারের জন্য কর্মীদের পুরনো বা নতুন কোম্পানির থেকে পুরনো অ্যাকাউন্ট অ্যাটেস্টেট করাতে হবে।
  • পুরনো ইউএএন বা পিএফ নম্বর দিয়ে গেট ডিটেইলস- অপশনে ক্লিক করতে হবে।
  • তথ্য ভেরিফাই করার পর ওটিপি দিয়ে সাবমিট করুন।
  • এর পরের ধাপে বর্তমানে যে সংস্থায় কাজ করেন,সেখানে একটি রিকোয়েস্ট যাবে, সেটা অ্যাক্সেপ্ট করলেই পুরনো ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে নতুন অ্যাকাউন্ট জুড়ে যাবে।

এছাড়া, আপনি uanepf@epfindia.gov.in- এ পুরনো ও নতুন ইপিএফ অ্যাকাউন্ট নম্বর দিয়ে ইমেইল করতে পারেন এবং অ্যাকাউন্টগুলি এক করে দেওয়ার জন্য আবেদন করতে পারেন।

উল্লেখ্য, পুরনো ইপিএফ অ্যাকাউন্টে যাতে কেওয়াইসি আপডেট থাকে, তা নিশ্চিত করতে হবে। নাহলে টাকা আটকে যাবে।

Follow Us