AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Japan Fast Food: বিজ্ঞাপনী কৌশলের গেরো! মুচমুচে খাবারে ভার্জিনদের আসক্ত করতে গিয়ে চাকরি খোয়ালেন ফাস্ট ফুড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর

Controversial Comment: সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ওই শীর্ষ আধিকারিককে 'আপত্তিজনক শব্দ এবং কৃতকর্ম'-র জন্য বরখাস্ত করা হয়েছে।

Japan Fast Food: বিজ্ঞাপনী কৌশলের গেরো! মুচমুচে খাবারে ভার্জিনদের আসক্ত করতে গিয়ে চাকরি খোয়ালেন ফাস্ট ফুড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর
ছবি: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Apr 20, 2022 | 2:38 PM
Share

টোকিও: জাপানের (Japan) অন্যতম জনপ্রিয় ফাস্ট-ফুড (Fast Food) কোম্পানি মঙ্গলবার এক অদ্ভূত কারণে সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করেছে। ইয়োশিনোয়া (Yoshinoya) নামের ওই ফাস্ট ফুড কোম্পনি জাপান ও জাপানের বাইরে অনেক গুলি রেস্তোরাঁর শাখা রয়েছে। তাদের মেনুতে থাকা ‘বিফ বোউল’ জাপনে ভীষণই জনপ্রিয় ও এবং দামেও কম। ইয়োশিনোয়া নামের ওই ফাস্ট ফুড কোম্পানির ওই শীর্ষ আধিকারিক বিজ্ঞাপনী কৌশলের অঙ্গ হিসেবে সংস্থাকে একটি অবাক করা পরামর্শ দিয়েছিলেন। সেই কারণেই তাঁকে চাকরি থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার ওই শীর্ষ আধিকারিক প্রচারের অঙ্গ হিসেবে ‘ভার্জিন অ্যাডিক্টেড’ রণকৌশল নেওয়ার কথা জানিয়েছিলেন। যদিও সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ম্যাসাকি ইটো, এই ঘটনার কথা স্বীকার করে কোনও মন্তব্য করেননি।

সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ওই শীর্ষ আধিকারিককে ‘আপত্তিজনক শব্দ এবং কৃতকর্ম’-র জন্য বরখাস্ত করা হয়েছে। ইটো বলেছিলেন, সংস্থার খাবারে ‘ভার্জিনদের আসক্ত করুন’ কারণ একবার ভার্জিনদের পুরুষরা যদি দামী খাবার খাওয়ানো শুরু করে তারা এই সংস্থার ‘বিফ বোউল’ খাবে না। সোশ্যাল মিডিয়াতে ইটোর মন্তব্য একজন পোস্ট করে দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময়েও ইটো এই মন্তব্য করেছিলেন। সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা এই মন্তব্য নিয়ে সরব হওয়ার পরই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অনেকেই দাবি করেছিলেন, এই মন্তব্যের মাধ্যমে ইয়োশিনোয়ার খাবারকে অপমান করা হয়েছে।

জাপানে লিঙ্গ বৈষম্য মারাত্মক আকার ধারণ করেছে। ২০২১ সালে বিশ্ব ইকোনমিক ফোরামে গোটা বিশ্বের মধ্যে লিঙ্গ বৈষম্যে ১৫৬ টি দেশের মধ্যে ১২০ নম্বরে ছিল জাপান। জাপানে মোট কর্মবলের একটা বড় অংশ মহিলা, সেখানকার মহিলার শিক্ষিতাও বটে, তাসত্ত্বেও দেশের রাজনীতির শীর্ষ পদে অথবা ব্যবসা ক্ষেত্রেও মহিলারা শীর্ষ পদে নেই। মহিলাদের প্রতি এই বিমাতৃসুলভ আচরণের জন্য অনেকেই সরব হয়েছিলেন। কিন্তু তারপরও কোনও বদল হয়নি।

আরও পড়ুন Uttar Pradesh: আরামের দিন শেষ, আধ ঘণ্টার মধ্যেই দুপুরের খাবার সারতে হবে সরকারি কর্মীদের! নইলে…

Follow Us
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
বাংলার এই মাঠেই বারবার ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী, কেন?
বাংলার এই মাঠেই বারবার ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী, কেন?
পাইলট কারের চালক দেখেছিল সবটা, NIA আধিকারিকরা কী জানতে পারলেন?
পাইলট কারের চালক দেখেছিল সবটা, NIA আধিকারিকরা কী জানতে পারলেন?
ভোটমুখী বাংলায় আবার আসছেন প্রধানমন্ত্রী মোদী, কোথায় রোড শো করবেন?
ভোটমুখী বাংলায় আবার আসছেন প্রধানমন্ত্রী মোদী, কোথায় রোড শো করবেন?
প্রচারে বেরিয়ে কাজল শেখকে জেতানোর আবেদন অনুব্রত মণ্ডলের
প্রচারে বেরিয়ে কাজল শেখকে জেতানোর আবেদন অনুব্রত মণ্ডলের