AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Economic Survey: প্রত্যেক বছর ৭৮ লক্ষ চাকরি! অর্থনৈতিক সমীক্ষায় আর কী বললেন অর্থমন্ত্রী

Economic Survey: অর্থনৈতিক সমীক্ষা পেশ করার সময়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এটি ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য অর্থনৈতিক সমীক্ষা। জিডিপি বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, রাজস্ব ঘাটতি সহ অনেক তথ্য এই সমীক্ষায় রয়েছে।

Economic Survey: প্রত্যেক বছর ৭৮ লক্ষ চাকরি! অর্থনৈতিক সমীক্ষায় আর কী বললেন অর্থমন্ত্রী
| Updated on: Jul 22, 2024 | 6:16 PM
Share

নয়া দিল্লি: সাধারণ বাজেট পেশ হওয়ার আগে সোমবার সংসদে অর্থনৈতিক সমীক্ষা বা ইকনমিক সার্ভে রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পূর্বের অর্থনীতির পরিস্থিতি পর্যালোচনা করে এই সমীক্ষা প্রকাশ করা হয়। প্রতি বার বাজেটের আগে অর্থ মন্ত্রক এই সমীক্ষা প্রস্তুত করে থাকে। দেশের অর্থনৈতিক ক্ষমতা থেকে শুরু করে উন্নয়নের কর্মসূচি এবং সরকারের নীতি সম্পর্কে সম্পূর্ণ বিবরণ থাকে এই সমীক্ষায়।

সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রচুর নিয়োগ করা প্রয়োজন। তবেই ভারতীয় অর্থনীতির অগ্রগতি হবে। ২০৩০ বছরে গড়ে প্রায় ৭৮.৫ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে হবে বলে উল্লেখ রয়েছে সমীক্ষায়। তবেই কাজের ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।

অর্থনৈতিক সমীক্ষা পেশ করার সময়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এটি ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য অর্থনৈতিক সমীক্ষা। জিডিপি বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, রাজস্ব ঘাটতি সহ অনেক তথ্য এই সমীক্ষায় রয়েছে।

তথ্য দিয়ে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে দেশের আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থেকে ৭ শতাংশ হতে পারে। যেখানে গত অর্থবছরে দেশের প্রবৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ।

সোমবার প্রথমে লোকসভায় ও পরে রাজ্যসভায় আর্থিক সমীক্ষা পেশ করা হয়। সেই সমীক্ষায় মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগের কথা বলেছেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য যথেষ্ট ক্ষমতা রয়েছে ভারতীয় অর্থনীতির। তবে করোনা পরিস্থিতির যে প্রভাব অর্থনীতিতে পড়েছে, তা থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসতে কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তার কথা বলেছেন নির্মলা।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা